রাজনীতি

বিএনপি’র বিক্ষোভে ছাত্রলীগের হামলা, আহত ১০ 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর ও গজারিয়া উপজেলায় বিএনপির মিছিলে হামলা করেছে ছাত্রলীগ। আজ শুক্রবার (২৬ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলার শ্রীনগর-দোহার বাইপাস সড়কে ও গজারিয়ার সোনালী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে শ্রীনগর উপজেলা বিএনপি বাইপাস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করে। এ সময় ছাত্রলীগ মিছিল করে ওই এলাকায় এসে মিছিলে হামলা করে মারধর করে। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান, মহিলা দলের নেত্রী সেলিনা রিনা, যুবদলের সভাপতি জয়নাল আবেদীন জেমস, যুবদল নেতা মাসুদ রানা, বিএনপি নেতা মামুনসহ বেশ কয়েকজনকে বেদম মারধর করে ছাত্রলীগের নেতা কর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপির দাবি, ছাত্রলীগ বিনা উস্কানিতে তাদের মিছিলে হামলা করে অন্তত ৫০ জন নেতা কর্মীকে মারধর করে। তবে ছাত্রলীগ দাবি করে, বিএনপির লোকজন তাদের মিছিলের দিকে এগিয়ে এসে হট্টোগোল সৃষ্টি করে।

বেলা ১১ টার দিকে সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে ফিরিয়ে দেয়। এ সময় তাদেরকে শ্রীনগরে প্রবেশে বাঁধা দেয় বলে বিএনপির নেতারা আরও অভিযোগ করেন।

অপর দিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিএনপি নেতা কর্মীদের নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিক্ষোভ মিছিল করেছে গজারিয়া উপজেলা বিএনপি।

সকাল ১০ টার দিকে, নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। তবে সোনালী মার্কেট এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থানের কারণে সেখানে বিক্ষোভ মিছিল না করতে পেরে, রসুলপুর ফেরিঘাট এলাকায় থেকে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি গজারিয়া উপজেলার প্রধান সড়ক ধরে রসুলপুর খেয়াঘাট থেকে শুরু হয়। গজারিয়া সরকারি কলেজ হয়ে পুনরায় রসুলপুর খেয়াঘাট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান শফিক, যুগ্ন আহবায়ক মকবুল আহমদ রতন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন, গজারিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরি তপন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম, গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহদী ইসলাম বাবু, গজারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজিব আহমেদ প্রমুখ।

শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান বলেন, আমি সহ আরও ২০ জন আহত হয়েছে এর মধ্যে ১০/১২ জন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে ।

শ্রীনগর থানার (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অপরদিকে, গজারিয়া থানার (ওসি) রইস উদ্দিন আহমেদ বলেন, হামলা বা পুলিশের বাঁধার খবর আমার কাছে জানা নেই। তবে বিএনপির বিক্ষোভ মিছিল করেছে এটা জানি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা