ভারত আমাদের অকৃত্রিম বন্ধু
রাজনীতি

ভারত আমাদের অকৃত্রিম বন্ধু

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগ কোনো বিদেশি শক্তির শক্তিতে বলিয়ান নয়, আমরা বাংলাদেশের জনগণের শক্তিতে বলিয়ান। সব বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু।

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত

শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এসব কথা বলেন তিনি।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, এই দেশে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক শক্তির নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ। সুতরাং গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বিশ্ব অগণতান্ত্রিকভাবে বন্দুকের নল থেকে যারা বের হয়েছে এবং সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের সঙ্গে থাকতে পারে না।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমরা কারবালার প্রান্তরের মর্মন্তুদ কাহিনীর কথা জানি। কারবালার প্রান্তরে ইমাম হোসাইনকে জবাই করা হয়েছিল। কিন্তু কারবালার প্রান্তরে নারী ও শিশুদের হত্যা করা হয়নি, তাদের সবাইকে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বালি যাচ্ছেন পুতিন-জিনপিং

অথচ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নারী ও শিশুদের হত্যা করা হয়েছে। ১০ বছরের শিশু শেখ রাসেল, চার বছরের সুকান্ত বাবু, ১১ বছরের বেবি সেরনিয়াবাতকে হত্যা করা হয়েছে। অন্তঃসত্ত্বা বেগম আরজু মনিকে হত্যা করা হয়েছে। সেদিন প্রকৃতপক্ষে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছিল।

ইতিহাসের পাতায় জিয়াউর রহমানের স্থান একজন খুনি, বিশ্বাস ঘাতক এবং একজন সিরিয়াল কিলার হিসেবে থাকবে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, কারণ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের খবর সকাল বেলা যখন তার কাছে পৌঁছানো হয় তখন তিনি বলেন, ‘সো হোয়াট ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার।’

একজন সেনাপতি নিজের জীবনকে বিপন্ন করে হলেও রাষ্ট্র এবং রাষ্ট্রপতিকে রক্ষা করার শপথ গ্রহণ করে। তার তখন দায়িত্ব ছিল ছুটে গিয়ে রাষ্ট্রপতিকে রক্ষা করা, তিনি সেটি করেননি।

তথ্যমন্ত্রী বলেন, তখন অনেকেই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পটভূমি রচনার সঙ্গে যুক্ত ছিল। বাসন্তি একটা পাগল মেয়ে, তার গায়ে জাল পরিয়ে সেই ছবি ছাপিয়ে মানুষ কাপড় পড়তে পারছে না এই সংবাদ পরিবেশন করা হয়। অথচ জালের দামের চেয়ে একটা শাড়ির দাম অনেক কম। এখনো দুইশ টাকা দিয়ে একটা শাড়ি পাওয়া যায়, এক হাজারের কমে জাল পাওয়া যায় না, তখনো তাই ছিল।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১

বিএনপি নেতা রিজভী বক্তব্য প্রসঙ্গ টেনে ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের শক্তি জনগণ, জনগণের শক্তিতেই আমরা বলিয়ান। তেলের মূল্য বৃদ্ধির পর নয়াপল্টন আর প্রেস ক্লাবের সামনে বিএনপি যেভাবে লাফালাফি শুরু করল।

বর্ষাকালে যখন প্রথম বৃষ্টি হয় পুকুরে পুঁটি ও মলা মাছ খুব লাফায়, বর্ষায় যখন চারিদিকে অথৈ পানি থাকে তখন ব্যাঙ খুব ডাকে, নানা ধরনের ডাক দেয়। এখন বিএনপির হাঁকডাক হচ্ছে ঠিক সেইরকম।

তিনি বলেন, সরকারকে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবে তারা। আওয়ামী লীগের ভিত অনেক গভীরে। শক্ত দেয়ালের মধ্যে কেউ ধাক্কা দিলে সে নিজেই পেছনে পড়ে যাই। বিএনপির অবস্থাও হচ্ছে তাই। বিএনপির পৃষ্ঠপোষকতায় সারা দেশের পাঁচশ জায়গায় বোমা ফাটানোর প্রতিবাদে ১৭ আগস্ট সারা দেশব্যাপী আমরা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলাম।

১৭ তারিখে আমাদের বিক্ষোভ ছিল ট্রায়াল মাত্র। কিন্তু এই ট্রায়াল দেখেই গতকাল (বুধবার) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সংবাদ সম্মেলন তাতে আমার মনে হলো, ট্রায়াল দেখেই তারা ভয় পেয়ে গেছে। আমরা মাত্র রিহার্সাল দিয়েছি, ফাইনালি নামব আগামী মাসে, তখন তারা পালানোর পথ খুঁজে পাবে না।

আরও পড়ুন : বক্তব্য অন্যভাবে উপস্থাপন করলে দুঃখ লাগে

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দীন, আবুল কালাম আজাদ, এ টি এম পেয়ারুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ রাশেদ, স্বজন কুমার তালুকদার।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাহান সিকদার, নজরুল ইসলাম তালুকদার, বেদারুল আলম চৌধুরী বেদার, প্রদীপ চক্রবর্তী, আকতার হোসেন খাঁন, নাজিম উদ্দিন মুহুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদারীপুরে জেলে পরিবারের মাঝে  চাল বিতরন

মা ইলিশ সংক্ষনে মাদারীপুরে অসহায় জেলে পরিবারের মাঝ...

রাকসু হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শহীদ জিয়া...

কুলাউড়ার প্রথম সাংসদ ব্যারিস্টার মুন্তাকিম আর নেই

মৌলভীবাজারের কুলাউড়ার প্রথম নির্বাচিত সংসদ সদস্য,...

শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ হো...

ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান

ভক্তদের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এবার নিজস্ব ইউটিউব চ্যানেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা