বিএনপির নির্বাচনী প্রতীক বদলে গেল কি না
রাজনীতি
হারিকেন মিছিল

বিএনপির নির্বাচনী প্রতীক বদলে গেল কি না

সান নিউজ ডেস্ক : ‘বিএনপির হারিকেন নিয়ে মিছিল দেখে মনে হয়, বিএনপির নির্বাচনী প্রতীক বদলে হারিকেন হয় গেল কি না বলে মন্তব্য করে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন : বাংলাদেশ সফরে আসছেন সিসন

জনগণ আশঙ্কায় আছে জানিয়ে তিনি বলেন, হারিকেন কখন আবার পেট্রোলবোমা হয়ে যায়। কারণ তারা তো মানুষর ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করেছে।’

শনিবার (৩০ জুলাই) দুপুরে নীলফামারী জেলার জলঢাকা উপজলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। আমরা আশা করি, নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।

আরও পড়ুন : মনীষা পাকিস্তানের প্রথম হিন্দু নারী ডিএসপি

তবে নির্বাচনের ট্রেন কারো জন্য দাঁড়িয়ে থাকবে না। ২০১৪ এবং ২০১৮ সালেও নির্বাচনের ট্রেন কারো জন্য দাঁড়িয়ে ছিল না। ২০২৪ সালের শুরুতেও নির্বাচনের ট্রেন কারো জন্য দাঁড়িয়ে থাকবে না।

বিএনপির সমালাচনা করে হাছান মাহমুদ বলেন, ‘আসলে বিএনপিকে নির্বাচনভীতি পেয়ে বসেছে। কারণ ২০১৮ সালে সব দলের ঐক্য করে নির্বাচন করে তারা মাত্র পাঁচটি আসন পেয়েছিল।

এজন্য তারা নির্বাচনকে ভয় পায় এবং নির্বাচন নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো, এই ধরনের বিভ্রান্তি না ছড়িয়ে বরং জনগণের কাছে যাওয়ার জন্য।’

আরও পড়ুন : ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত

আগামী নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় নিশ্চিত জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র দেশে সুসংগঠিত। আমাদের দলে তৃণমূল পর্যায়ের নেতৃত্বকে মূল্যায়ন করে তাদেরকে বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের আসনে বসানো হচ্ছে।

দলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সারাদেশ ঘুরে আমার উপলদ্ধি, দল সারাদেশে যেভাবে সুসংগঠিত, আগামী নির্বাচনেও ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ী হব। সে কারণে বিএনপি শঙ্কিত।’

জলঢাকা ডিগ্রি কলেজ মাঠে সম্মেলন উদ্বোধন করেন নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ।

আরও পড়ুন : বড়পুকুরিয়ায় ফের কয়লা উত্তোলন বন্ধ

জলঢাকা উপজলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা বেগম, আব্দুল আউয়াল শামীম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক।

সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এর আগে বক্তব্য দেন বলে জানিয়েছে বাসস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোগান্তি থেকে বিশৃঙ্খলার শঙ্কা

চাহিদামতো জ্বালানি তেল না পাওয়ার মতো পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিশৃঙ্খল পরিস্থি...

লক্ষ্মীপুরের ৯ জেলে নিখোঁজ, পরিবারের আহাজারি

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়ে...

পাহাড়ে "বৈসাবি" উৎসবের আনন্দ, চলছে প্রস্তুতি  

আবু রাসেল সুমন : পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণকে ঘিরে পাহাড়ের...

মা–বাবার ওপর হামলার অভিযোগ সন্তানের বিরুদ্ধে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া এলাকায় মা–বাবার ওপর হামলার গু...

ইরানের ইউরেনিয়াম দখলে নিতে মরিয়া ট্রাম্প !

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে উত্তেজনা কমার কোনো ইঙ্গিত নেই। একদ...

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মাদারীপুর জেলা আইনজীবী সমিত...

মুন্সীগঞ্জে অটোরিকশায় ভুয়া তালিকা করে টাকা আদায়ের অভিযোগ!

মুন্সীগঞ্জের বিভিন্ন সড়কে হঠাৎ ছড়িয়ে পড়া একটি ভুয়া ভাড়া তালিকাকে ঘিরে দেখা দি...

হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয়দের মধ্যে...

লক্ষ্মীপুরের ৯ জেলে নিখোঁজ, পরিবারের আহাজারি

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়ে...

মা–বাবার ওপর হামলার অভিযোগ সন্তানের বিরুদ্ধে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া এলাকায় মা–বাবার ওপর হামলার গু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা