সময় নেই এখন জেগে উঠতে হবে
রাজনীতি

সময় নেই এখন জেগে উঠতে হবে

সান নিউজ ডেস্ক : বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ দলের নেতাকর্মী‌দের উদ্দেশে ব‌লে‌ছেন, আর সময় নেই এখন জেগে উঠতে হবে। এই ভয়াবহ ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজ সরকারকে একটা ধাক্কা দিতে হবে। ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’।

আরও পড়ুন : আবারও যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

শুক্রবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জ্বালানি, গ্যাসের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন বিদ্যুৎ, এর পরে জ্বালানি তেল, এর পর দেখবেন খাজাঞ্চিখানা শূন্য হচ্ছে, রিজার্ভ শেষ হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে আকাশচুম্বী হয়ে।’

বিএনপির নেতা-নেত্রী ও কর্মীরা সমাবেশে লোডশেডিংয়ের প্রতিবাদে হাতে হ্যারিকেন নিয়ে সামবেশে যোগ দেন। তাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘এই হ্যারিকেনটা গণভবনে হাসিনার কাছে পাঠিয়ে দেন। তার হাতে হ্যারিকেন ধরিয়ে দেন।

শুধু এই মিটিংয়ের মধ্যে হ্যারিকেন নিয়ে আসলে হবে না। যখনি অন্ধকার আসবে, যখনি লোডশেডিং হবে তখনই হ্যারিকেন আর মোমবাতি নিয়ে বের হবেন। কারণ এই মোমবাতি ও হ্যারিকেন নিয়ে বের না হলে আমরা আলোকিত হব না।’

আরও পড়ুন : দেশে ফিরলেন ৩৫ হাজার ৩৮৯ হাজি

এই সরকার বিদ্যুতের জন্য হাজার হাজার কোটি টাকা লুট করেছে। লুট করে বিদেশে পাঠিয়েছে। ২০২১ থেকে ২০২২ সালে শুধু বিদ্যুৎখাতে লোকসান হয়েছে আটাশ হাজার কোটি টাকা। অন্যান্য বছর মিলিয়ে লক্ষ কোটি টাকা এই লোকসান ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, কয়েক দিন আগেই আওয়ামী লীগের নেতা, মন্ত্রীরা হাতিরঝিলে আতশবাজি ফুটিয়ে উৎসব করে ঘোষণা দিল– শতভাগ বিদ্যুতায়নের ফলে দেশ লোডশেডিংমুক্ত হলো। আর এখন শহরে দুই-তিন ঘণ্টা বিদ্যুৎ যায়, আর গ্রামে যেখানে এখন বোরোর মৌসুমে সবচেয়ে বেশি সেচের দরকার, যার জন্য বিদ্যুৎ দরকার। সেখানে সাত-আট ঘণ্টা কোনো বিদ্যুৎ থাকে না।

তিনি আরও বলেন, সামিট গ্রুপ এক বছরে নিয়েছে ৯ হাজার ২৭৮ কোটি টাকা, ক্যাপাসিটি চার্জ বাবদ। বিদ্যুৎ উৎপাদন করে না, বিদ্যুৎ দেয় না কিন্তু ক্যাপাসিটি চার্জের টাকা নিয়ে চলে যায়। আরেক দিকে রয়েছে ন্যাশনাল, ৬ হাজার ৯৭০ কোটি টাকা। দ্য পাওয়ার হোল্ডিং ৬ হাজার ৯২০ কোটি টাকা, ইউনাইটেড গ্রুপ ৪ হাজার ৮৮১ কোটি টাকা, কেপিপিএল নিয়েছে ৩ হাজার ৬৩৩ কোটি টাকা। এমন দশটা কোম্পানি আওয়ামী লীগ ও শেখ হাসিনার সাথে ওৎপ্রতভাবে জড়িত, তারাই শত শত কোটি টাকা বিদ্যুৎ উৎপাদন না করেই নিয়ে চলে গেছে।

আরও পড়ুন : জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

এই বিদ্যুৎ আনার জন্য আওয়ামী লীগ সরকার কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করেছিলো। এই পাওয়ার প্ল্যান্টগুলো নিয়ে এসেছিলো কোনো টেন্ডার না করেই হাজার হাজার কোটি টাকা বেশি ব্যয় এবং এগুলোর জন্যে কোনো মামলা করা যাবে না– ইনডেমনিটি আইন তৈরি করেছে এই সরকার। একদিকে ট্যানেল নির্মাণ করছে অন্যদিকে মানুষের খাওয়ার টাকা নাই। শতকরা ৪২ ভাগ মানুষ দু’বেলা খাবার পায় না বলে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার– এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশে লুটপাট করা, মিথ্যা বলা।

গতকালই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে বিদ্যুৎ, জ্বালানির ঘাটতি নেই। ‘ঘাটতি না থাকলে সাত-আট ঘণ্টা বিদ্যুৎ থাকে না কেন? কেন তেল ও গ্যাস রেশনিং করা হচ্ছে’ বলে প্রশ্ন তোলেন এই বিএনপি নেতা।

আরও পড়ুন : শুক্রবার কখন কোথায় লোডশেডিং

তিনি অর্থমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে বলেন, ‘আমরা আইএমএফ থেকে টাকা ধার নেব না। আমরা এখনো খুব শক্তিশালী আছি অর্থনীতির মধ্যে। কিন্তু কালকে আমরা পত্রিকায় দেখলাম সাড়ে ৪ শত বিলিয়ন ডলার তারা ধার চেয়েছেন আইএমএফ-এর কাছে থেকে। আপনারা দেখবেন, এই সরকার মুখে এই সমস্ত কথা বলে, অনর্গল মিথ্যা কথা বলে। মানুষের সাথে প্রতারণা করে বোকা বানিয়ে রাখে, কিন্তু ভেতরে ভেতরে তারা শূন্য হয়ে গেছে।

প্রসঙ্গত, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্র ও মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা