ওবায়দুল কাদের
রাজনীতি

বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি আন্দোলনের নামে আবারও ধ্বংসাত্মক পথ বেছে নেয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

আরও পড়ুন: গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই

সোমবার (১৮ এপ্রিল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের অল্প সময়ের মধ্যে বিএনপির শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভাবের ঘোষণার পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিগগিরই বিএনপিকে শক্তিশালী বিরোধী দল ঘোষণায় আবারও প্রমাণিত হয়েছে যে তাদের শক্তিহীনতা দুর্বলতা অক্ষমতা ও দৈন্যতার নির্মম বহিঃপ্রকাশ ঘটেছে।

আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানী বিমান হামলায় নিহত ৪৭

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির কথার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুলের বক্তব্যের মধ্য দিয়েই সেটাই প্রতীয়মান হয় যে, বিএনপি আসলেই বর্তমানে শক্তিহীনতায় আছে।

সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী বিরোধী দলের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করার স্থান হলো জাতীয় সংসদ, এমন মনে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন, সেজন্য কোনো রাজনৈতিক দল শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় সংসদে প্রয়োজনীয় সংখ্যক আসন প্রাপ্তি নিশ্চিত করা আবশ্যক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা