বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

নির্বাচন কমিশন নিয়ে কোনো মাথাব্যথা নেই

সান নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। আমাদের মাথাব্যথা একটা বিষয় নিয়ে, সেটি হলো নির্বাচনকালীন সরকার নিয়ে। কারণ আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে নিশ্চিত থাকতে পারেন কোনো নির্বাচন হবে না।

রোববার (২৭ ফেব্রয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত কেরানীগঞ্জ মডেল থানার ওসি আব্দুস সালামের সাম্প্রদায়িক উক্তি ও নিপুন রায় চৌধুরীর ওপর হামলার প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আবার তারা (সরকার) একই কায়দায় নির্বাচন করবে, আমরা চেয়ে চেয়ে দেখবো, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করবো না। আমাদের একমাত্র দাবি, নির্বাচন কমিশন নয়, সার্চ কমিটি নয়, তত্ত্বাবধায়ক বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।

আরও পড়ুন: বিএনপির ভরাডুবি, আ’লীগের জয়জয়কার

তিনি আরও বলেন, যাদেরকে রাতের ভোটের জন্য ব্যবহার করা হয়েছে, যাকে আন্তর্জাতিকভাবে চিহ্নিত করা হয়েছে তিনি একজন সন্ত্রাসী, মানবাধিকার লঙ্ঘন করেছে, তাকে আপনারা (সরকার) উচ্চপদে আসীন করে রেখেছেন। তার ছবি নিয়ে র্যালি করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, স্যাংশন (নিষেধাজ্ঞা) আমাদের জন্য সম্মানের নয়, আনন্দের নয়, অত্যন্ত লজ্জার। গোটা জাতির জন্য এটা একটা লজ্জার ঘটনা। আমরা যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি, তখন আমাদের একটি বাহিনীর ওপর এই নিষেধাজ্ঞা অত্যন্ত লজ্জার। কারণ সরকার তাদের মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার করছে।

সংগঠনের সভাপতি সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-ধর্মবিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড প্রমুখ বক্তব্য দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা