রাজনীতি

কোনো আইনি নয়, এটা প্রতিহিংসার বিষয়

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে যে বন্দী করে রাখা হয়েছে এবং তাকে যে সাজা দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক। আজকে তাকে যে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না সেটা কোনো আইনি ব্যাপার নয়, এটা প্রতিহিংসার বিষয়।

শনিবার (১ জানুয়ারি) বেলা দুইটায় মহানগর নাট্যমঞ্চে রয়েছে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি এই তিন মূলনীতিকে ধারণ করে জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করা হয়।

এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনকুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় সংসদের নেতাদের নিয়ে বিএনপির মহাসচিব শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই এ ধরনের একটা অবস্থা তৈরি করে রেখেছেন, যাতে দেশনেত্রী কোনো চিকিৎসার সুযোগ না পান। যে অসুখ তাঁর রয়েছে, তিনি যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যান—এটাই তারা চাচ্ছেন। তবে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এর দায়দায়িত্ব সবই সরকারকেই বহন করতে হবে এবং এর পরিণতি যদি খারাপ হয়, তারও দায় তাদেরকে নিতে হবে।

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। আজকে ছাত্রদলের নেতারা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে তাঁরা শপথ নিয়েছেন যে দেশনেত্রীর মুক্তি ও তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য দেশের বাইরে পাঠানো এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার চলমান আন্দোলন আরও বেগবান করবে। ২০২২ সালে তা সফল হবে ইনশা আল্লাহ।’

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব বলেন, বিএনপির স্থায়ী কমিটি ইতিমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। আমরা এ সংলাপকে অর্থহীন মনে করছি। আমরা মনে করি যে বর্তমান রাজনৈতিক সংকট, এই সংকট কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরির সংকট নয়। এই প্রধান যে সংকট, তা হচ্ছে নির্বাচনকালে কোন রকম সরকার থাকবে? সেটাই হচ্ছে প্রধান সংকট।

মির্জা ফখরুল বলেন, ‘ইংরেজি নতুন বর্ষে আমি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদলের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি, এই নববর্ষে ২০২২ সালে জনগণ মুক্ত হবে, গণতন্ত্র মুক্ত হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। দেশে অবশ্যই আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা