রাজনীতি

মানুষ এখন আর ভিক্ষা নিতে চায় না

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, করোনার সময় জনগণের পাশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একদিকে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করছেন। একই সঙ্গে অত্যন্ত দক্ষতার সঙ্গে অতন্দ্র প্রহরীর মতো একটি ইউনিয়নের দলীয় কর্মী থেকে শুরু করে সকল সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা সব কিছুরই তিনি খেয়াল রাখেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরে ফৌজদারি মোড়ে শহর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মানুষকে কোনো করুণা ভিক্ষা নয়, তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান করে দেয়া হচ্ছে উপহার হিসেবে। মানুষ এখন আর ভিক্ষা নিতে চায় না। পান্তাভাত সাধলেও নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। আওয়ামী লীগ যুগ যুগ ধরে জনগণের পাশে থাকবে। কাছে থাকবে। জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাবে, এটাই হলো আওয়ামী লীগের প্রতিজ্ঞা। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ দিয়েই আওয়ামী লীগের প্রতিটি সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। শহর আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, শফিউল আলম চৌধুরী (নাদেল), সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল প্রমুখ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা