রাজনীতি

কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ওরফে শাহীন চৌধুরী ও যুবলীগ কর্মী শহীদ উল্যাহ ওরফে কেচ্ছা রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) ভোর ৪টায় শাহীন চৌধুরী ও মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে কেচ্ছা রাসেলকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার।

গ্রেফতারকৃত শাহীন চৌধুরী বহুল আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার প্রতিপক্ষ সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী এবং কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। অপরদিকে কেচ্ছা রাসেল বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর ডিবি পরিদর্শক রবিউল হকের নেতৃত্বে একদল পুলিশ বুধবার (৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চেয়ারম্যান শাহীন চৌধুরীকে মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

অপরদিকে কেচ্ছা রাসেলকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শান্তিরহাট এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার তথ্য নিশ্চিত করে জানান, শাহীন চৌধুরীর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ৫টি মামলা রয়েছে। অপরদিকে কেচ্ছা রাসেলও এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলাসহ ২৩টি মামলা রয়েছে বলেও জানান ওসি।

সান নিউজ/এনকে/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

সাটুরিয়ায় ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা ও ব...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের তিন দফা প্রস্তাব

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রক্তক্ষয় ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট কমাতে এবার অত্য...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা