রাজনীতি

১৮ দিন পর বাসায় ফিরছেন মুহিত

নিজস্ব প্রতিবেদক: করোনামুক্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এখন তার শারীরিক অবস্থা ভালো। মঙ্গলবার (১৭ আগস্ট) হাসপাতাল থেকে বাসায় ফিরবেন ৮৭ বছর বয়সী মুহিত।

সোমবার (১৬ আগস্ট) বিকেলে মুহিতের দেখভালের দায়িত্বে থাকা মোহাম্মাদ বাচ্চু বলেন, শনিবার স্যারের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এখন তার শারীরিক অবস্থা বেশ ভালো। চিকিৎসকরা বলেছেন, এখন তাকে বাসায় নিয়ে যাওয়া যাবে। আমরা মঙ্গলবার স্যারকে বাসায় নিয়ে আসবো।

২৭ জুলাই আবুল মাল আব্দুল মুহিতের করোনা শনাক্ত হয়। ২৯ জুলাই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করান স্বজনরা।
১৬ দিন পর শনিবার করোনামুক্ত হন মুহিত। ১৮ দিন পর মঙ্গলবার বাসায় ফিরছেন তিনি।

আবুল মাল আব্দুল মুহিত আওয়ামী লীগের গত দুই আমলে টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ সময় তিনি সিলেট-১ আসনের সংসদ সদস্যও ছিলেন। অর্থমন্ত্রী হিসেবে মুহিত সংসদে মোট ১২টি বাজেট উপস্থাপন করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা