রাজনীতি

‘ন্যাপ সবসময়ই অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার'

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ক্ষমতার জন্য নয়, রাজনীতি করেছেন মানুষের কল্যাণে। এই নির্মোহ জননেতার কাছ থেকে আমাদের রাজনীতিবিদদের অনেক শেখার আছে। এছাড়া তাঁর প্রতিষ্ঠিত দল ন্যাপ সবসময়ই অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার।'

রোববার (২৫ জুলাই) দুপুরে প্রগতিশীল ন্যাপের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও মওলানা ভাসানীর দৌহিত্র পরশ ভাসানীর সভাপতিত্বে অনলাইন আলোচনা সভায় মন্ত্রী ঢাকায় তার বাসভবন থেকে যুক্ত হয়ে এ কথা বলেন।

মওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘২০১৩-১৪-১৫ সালে যখন দেশে বিভীষিকাময় পরিস্থিতি তৈরির চেষ্টায় দিনের পর দিন মানুষকে অবরুদ্ধ করে রাখা হচ্ছিল এবং পেট্রোল বোমায় ঝলসে শত শত মানুষকে হত্যা, হাজার মানুষকে দগ্ধ করা হচ্ছিল, তখন যে কয়টি রাজনৈতিক দল প্রতিবাদমুখর ছিল, প্রগতিশীল ন্যাপ তাদের অন্যতম।’ এসময় তিনি ন্যাপের জনমুখী কার্যক্রমের প্রশংসা করেন।'

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু, সকল মুক্তিযোদ্ধা, মওলানা ভাসানী এবং জাতীয় চারনেতার স্বপ্নের ঠিকানায় বাংলাদেশকে পৌঁছে দেয়া। এজন্য অন্য দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং পরশ ভাসানীর নেতৃত্বে প্রগতিশীল ন্যাপ এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।'

তিনি আরও বলেন, ‘মহামারির এসময় অক্সিজেন পাঠানোর জন্য এবং কয়েক লাখ টিকা উপহার হিসেবে দেয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ। এটি প্রকৃত বন্ধুত্বের উদাহরণ। একই সঙ্গে বাকি প্রতিশ্রুত টিকাও অচিরেই আসবে।'

লকডাউন নিয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘করোনা সংক্রমণ কমাতে না পারলে হাসপাতালে শুধু শয্যা সংখ্যা ক্রমাগত বাড়িয়ে লাভ হবে না। নিজের ও পরিবারের সুরক্ষার জন্য সরকারঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীকে অনুরোধ জানাচ্ছি।'

প্রগতিশীল ন্যাপের সদস্য সচিব মোহাম্মদ আলী কিসমতের সঞ্চালনায় দলের সহ-আহ্বায়ক মো. ইলিয়াস, যুগ্ম আহ্বায়ক মো. বাবুল আহমেদ, মোহাম্মদ মনিরুল হাসান মনির, মৌসুমী দেওয়ান মিনু এবং জেলা প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা