রাজনীতি

খালেদার বিদেশে চিকিৎসার বিধিনিষেধ প্রত্যাহার চাই: নজরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা পরবর্তী নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন তিনি। এমন অবস্থায় তার উন্নত চিকিৎসার স্বার্থে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক অনুষ্ঠানে তিনি সরকারের কাছে এই আহ্বান জানান।

নজরুল ইসলাম খান বলেন, আমরা দাবি করছি, বাংলাদেশের যেকোনো মানুষের মতো এবং বহু রাজনৈতিক নেতার মতোই তিনিও (খালেদা জিয়া) যেন তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ পান। অন্যায়ভাবে এ ব্যাপারে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেটা যেন প্রত্যাহার করা হয়।

দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এক আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস।

নজরুল ইসলাম বলেন, ‘তিনি অসুস্থ। আমরা তার রোগমুক্তি শুধুই নয়, আমরা তার কারামুক্তি দাবি করি।’

বিএনপি নেতা বলেন, ‘আমরা এটাও বিশ্বাস করি যে, মানুষ ও দেশের চলমান সংকট নিরসনের সমাধান একটাই। আর তা হলো জবাবদিহিমূলক এবং জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। তা সম্ভব শুধু একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নতুন জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে।’

এদিকে একইদিনে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকীতে রামপুরা থানা বিএনপি ও অংঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন নজরুল ইসলাম খান।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী যুগ্ম-সম্পাদক এজিএম শামসুল হক ও রামপুরা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের রাজকীয় বিয়ে

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এ...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার একটি বিশ...

বাস-ট্রাকের সংঘর্ষে আহত ৭

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্র...

রাজধানী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

প্রচণ্ড তাপদাহে জ্বলছে সারাদেশ। এরমধ্যেই আশার বাণী শো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা