রাজনীতি

সস্ত্রীক দ্বিতীয় ডোজ নিলেন যুবলীগ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সময় তাঁর স্ত্রীও টিকা নিয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন তিনি।

দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ পরবর্তীতে যুবলীগ চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, "যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাদের জন্য দ্বিতীয় ডোজ টিকা নেয়ার আবশ্যকতা রয়েছে। টিকা গ্রহণ সবার জন্য অনস্বীকার্য হয়ে পড়েছে। তবে টিকা গ্রহণ করলেই শুধু হবে না, আমাদেরকে অবশ্যই মাস্ক পরিধান করা অব্যাহত রাখতে হবে। করোনা টিকা-সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণ গুজবকে পাত্তা দেয়নি বলেই সবার মাঝে টিকা গ্রহণের আগ্রহ বেড়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ গত বছর থেকে এখন পর্যন্ত করোনার এই মহাপ্রকোপ মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করে আসছে। ইতোমধ্যে ৪৫ লাখ অসহায়কে খাদ্য সহায়তা করা হয়েছে, করোনা-আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করছে, তাদের দাফন-কর্ম সম্পাদন করা, এই সংকটে কৃষকের পাশে দাঁড়ানো থেকে শুরু করে যুবলীগ নানা ধরণের মানবিক কর্মসূচি অব্যাহত রেখেছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলাতেও যুবলীগ মানুষের পাশে আছে, আরো সুদৃঢ়ভাবে যুবলীগ মানুষের পাশে থাকবে।

এ সময় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সাথে ছিলেন তার স্ত্রী এড. নাহিদ সুলতানা যূথী, যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, স্বাস্থ্য সসম্পাদক ডা. ফরিদ রায়হান, উপস্বাস্থ্য সম্পাদক ডা. মুস্তাফিজার রহমান উজ্জ্বল, কার্যনির্বাহী সদস্য ডা. আওরঙ্গজেব আরু সহ যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সান নিউজ/এমআর/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

‎নোবিপ্রবি হলে চুরির ঘটনায় শিক্ষার্থীদের উদ্বেগ

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ...

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা 

কুয়েতের মিনা আব্দুল্লাহ এলাকায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি লজিস্টিক ও সাপ...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা করবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং দুর্গত মানুষের পুনর্বাসনে সরকার সর্বাত্ম...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা