রাজনীতি

বাতা‌সে এখনও চক্রান্তের গন্ধ: ওবায়দুল কা‌দের

নিজস্ব প্রতি‌বেদক: আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল বলে‌ছেন, ৭ মা‌র্চের ভাষণ স্বাধীন বাংলার ঐ‌তিহা‌সিক দ‌লিল। ভ‌াষণটির সা‌থে বাঙালির স্বাধীনতার ‌চেতনার সা‌থে মি‌শ্রিত। অথচ এই ভাষণটি শোনা ২১ বছর নি‌ষিদ্ধ ক‌রে রাখে স্বাধীনতাবি‌রোধী শক্তি।

সোমবার ঐ‌তিহা‌সিক ৭ মা‌র্চের আওয়ামী লী‌গের আ‌লোচনা সভায় এসব কথা ব‌লে‌ন তি‌নি।

তি‌নি ব‌লেন, এই ভাষণ নি‌য়ে আজও ষড়যন্ত্র হ‌চ্ছে। এখনো অপশ‌ক্তির ষড়যন্ত্র চলছে। বাতা‌সে এখনও অপশ‌ক্তি চক্রন্তের গন্ধ আসছে। তাই এই অপশ‌ক্তির বিষদাঁত ভে‌ঙে দি‌তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই‌কে ঐক‌্যবদ্ধ হ‌তে হ‌বে। তাহ‌লেই প্রধামন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বাধীন উন্নয়‌নের বাংলা‌দেশ এ‌গি‌য়ে যা‌বে।

১৯৭১ সালের ৫ এপ্রিল নিউজউইক ম্যাগাজিনটি তাদের প্রচ্ছদজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে লিড নিউজে তাকে অভিহিত করে পোয়েট অব পলিটিক্স বা রাজনীতির কবি হিসেবে। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের জন্যই তাকে এ উপাধি দেয়া হয় বলে উ‌ল্লেখ ক‌রেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক।

কা‌দের ব‌লেন, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণ দেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৮ মিনিট স্থায়ী ছিল সেই ভাষণ। সেই ভাষণে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানি‌য়ে‌ছি‌লেন।

তবে সেদিন বাংলায় কবির মতো বক্তব্য রাখলেও বঙ্গবন্ধুকে প্রথম রাজনীতির কবির মতো একটি সুন্দর উপাধিতে ভূষিত করে কিন্তু একটি বিদেশি পত্রিকা। সেটি হলো নিউজউইক ম্যাগাজিন।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা