রাজনীতি

১০ ও ১৬ মার্চ ঢাকায় সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে দুটি সমাবেশ করবে বিএনপি। আগামী ১০ মার্চ ঢাকা উত্তর সিটি ও ১৬ মার্চ দক্ষিণ সিটিতে সমাবেশ করবে দলটি।

ঢাকা উত্তরে কারওয়ানবাজার মোড়, মোহাম্মদপুর শহীদ পার্ক এবং খিলগাঁ তালতলা মাঠ এবং দক্ষিণে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ অথবা সোহরাওয়ার্দী উদ্যানের যেকোনো স্থানে সমাবেশ দুটি করবে বিএনপি।

সমাবেশের বিষয়ে জানাতে সোমবার দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার মনির হোসেনের সঙ্গে সাক্ষাত করেন বিএনপির প্রতিনিধি দল।

সাক্ষাত শেষে বের হয়ে সাংবাদিকদের বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ইতোমধ্যে প্রত্যেকটা বিভাগীয় শহরে কর্মসূচি হাতে নিয়েছি আমরা। কর্মসূচিগুলো হলো ভোট কারচুপির প্রসঙ্গে। সর্বশেষ বেশ কয়েকটি সিটি করপোরেশন নির্বাচন ও সারাদেশে যে নির্বাচনগুলো হচ্ছে সে নির্বাচনগুলোতে ভোট কারচুপি হচ্ছে। দিনের ভোট রাতে হচ্ছে এবং ভোটের অধিকার থেকে দেশের মানুষ বঞ্চিত হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকাতেই আমরা দুটি জনসভার আহ্বান করেছি। একটি ঢাকা উত্তর এবং আরেকটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।

এ্যানী বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবিতে সমাবেশের বিষয়ে ইতিমধ্যে আমরা ডিএমপি যুগ্ম কমিশনার মনির হোসেনকে অবহিত করেছি। আমরা আশা করছি আগামী ১০ ও ১৬ই মার্চ এই দুটি সমাবেশ করতে পারবো।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, এখানে আমরা সমাবেশের অনুমতি চাওয়ার জন্য আসিনি। আমাদের সংবিধানে কোথাও বলা নেই যে, অনুমতি নিয়ে সভা-সমাবেশ করতে হবে। আমরা সমাবেশ করব। আর আমাদের সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকে ডিএমপির যুগ্ম কমিশনারকে অবহিত করতে এসেছি।

তিনি আরও বলেন, আমরা কার কাছে অনুমতি চাইবো? এই সরকারকে তো আমরা বৈধতাই দেই না।

বিএনপির কেন্দ্রীয় কমিটি সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, আমরা এখন পর্যন্ত আশাবাদী আগামী ১০ ও ১৬ তারিখ ঢাকা মহানগরে দুটি সমাবেশ করতে পারবো। আমরা সবসময় ইতিবাচক আন্দোলনের মধ্যে রয়েছি। আমরা আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে সর্বাত্মক সহায়তা করবে।

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা