রাজনীতি

ক্ষমতা চিরস্থায়ী নয় : কাদের

নিজস্ব প্রতি‌বেদক : আওযামী লী‌গের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী দ‌লের নেতাকর্মী‌দের উ‌দ্দে‌শ্যে করে ব‌লে‌ছেন, স্বাধীন বাংলাদে‌শের রাজনী‌তির ই‌তিহা‌সে চো‌খের পল‌কেই ঘ‌টে‌ছি‌ল ১৫ আগষ্ট, ৩ ন‌ভেম্বর ও ২১ আগ‌ষ্টের মত ঘটনা। তাই ক্ষমতার ধাপট দেখা‌বেন না। ক্ষমতা কারও জন‌্য চিরস্থায়ী বন্দোবস্ত নয়। রাজনী‌তি‌তে চো‌খের পল‌কে অ‌নেক কিছু ঘ‌টে যে‌তে পা‌রে।

বুধবার (০৩ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনু‌ষ্ঠিত আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়িালি যুক্তহ‌য়ে তি‌নি এসব কথা ব‌লেন।

ওবায়দুল কাদের ব‌লেন, মনে রাখ‌বেন সভা‌নেত্রীর জীবন এই মূহু‌র্তে সব‌চে‌য়ে বে‌শি ঝু‌কিপূর্ণ। তবুও তি‌নি তার দক্ষতাপূর্ণ‌ নেতৃত্ব‌দি‌য়ে দেশকে এ‌গি‌য়ে নি‌য়ে যা‌চ্ছেন। তার নেতৃ‌ত্বে বাংলা‌দেশ আজ বি‌শ্বেরবু‌কে উন্নয়‌নের ম‌ডেল। দেশ আজ স্বল্পোন্নত থে‌কে উন্নত রা‌ষ্ট্রে প‌রিণত হ‌য়ে‌ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হা‌সিনা আমা‌দের কা‌ছে দলের চে‌য়েও বে‌শি প্রাণপ্রিয়। শেখ হা‌সিনা থাক‌লেই আওয়ামী লীগ থাক‌বে, আওয়ামী লীগ ক্ষমতায় থাক‌লেই দেশের উন্নয়ন এ‌গি‌য়ে যা‌বে। তাই আওয়ামী লীগ‌কে ক্ষমতায় টি‌কি‌য়ে রাখ‌তে হ‌বে। এ জন্য সকল‌কে শেখ হা‌সিনার নেতৃত্ব‌ শ‌ক্তিশালী করে টি‌কি‌য়ে রাখ‌তে ঐক‌্যবদ্ধ থাক‌তে হবে। আওয়ামী লী‌গের সকল নেতাকর্মী‌কে জনগ‌ণের পা‌শে থাক‌কে হ‌বে সবসময়। জনগ‌ণের জন‌্য কাজক‌রে যে‌তে হ‌বে। তাহ‌লেই আওয়ামী লীগ ক্ষমতায় থাক‌বে।

আ‌লোচনা সভা সঞ্চালনা করেন সদস্য সচিব শ্রী সুজিত রায় নন্দী।

এর আ‌গে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির শ্রদ্ধা নিবেদন ক‌রেন।

সান নিউজ/এমআর/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা