রাজনীতি

গাড়ি পোড়ানোর ঘটনায় তদন্ত দাবি বিএনপি এমপির

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন রাজধানীতে গাড়ি পোড়ানোর ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েন বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

তিনি বলেছেন, এই ঘটনার সঙ্গে কারা জড়িত এই তথ্য উদঘাটন হওয়া দরকার এবং এটি জাতির সামনে তুলে ধরা দরকার। তার জন্য আপনার (স্পিকারের) কাছে দাবি জানাচ্ছি। আমাদের সংসদীয় প্রসিডিংসে আছে। একটি সংসদীয় তদন্ত কমিশন গঠন করে দেন মাননীয় স্পিকার।

সোমবার (১৬ নভেম্বর) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য একথা বলেন।

হারুনুর রশীদ বলেন, ‘গত ১২ নভেম্বর ছিল জাতীয় সংসদের দুটি আসনের উপনির্বাচন। সিরাজগঞ্জ-১ এবং ঢাকা-১৮। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী গতকালকেই বক্তৃতায় বলেছেন, অগ্নি সংযোগে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। ১২ তারিখ ভোট হচ্ছে উত্তরায়, গাড়ি পুড়ছে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে, বংশাল, মতিঝিল, পল্টন, শাহবাগ বিভিন্ন জায়গায়। প্রায় ১১টি গাড়ি পুড়েছে।’

প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে অবশ্যই তদন্তের মাধ্যমে... এটা কালকেই বলেছেন উনি। আমরাও চাই একে অপরের প্রতি দোষারোপ না করে। মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সন্ত্রাসের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, বিভিন্ন কথাবার্তা বলছেন। আমাদের ফখরুল সাহেব বলেছেন, এটি সরকারের এজেন্টরা করেছেন।

তিনি বলেন, ‘আগুনের বিষয়টিকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন থানায় ১৫টি মামলা হয়েছে। পুলিশের পেশাদারিত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি আপনার (স্পিকারের) কাছে পত্রিকা পাঠিয়ে দিচ্ছি। আজকের খবর আসছে, মামলার কথা বাদী জানেই না, সেখানে মামলা হচ্ছে। পুলিশ বলছে ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় স্পিকার আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি ইশরাক হোসেন কোভিডে আক্রান্ত, জুয়েল কোভিডে আক্রান্ত, আর একজন আমাদের ছাত্রদলের নেতা সে চেন্নাই হাসপাতালে এক বছর থেকে চিকিৎসাধীন, তারা কিভাবে মামলার আসামি হয়? আজকে পত্রিকায় যে ছবি আসছে ৫ বছরের শিশু। তার বাবাকে জড়িয়ে ধরে আদালতে কান্নাকাটি করছে, সে মুদি দোকানে বসে ছিল, তাকে মামলার আসামি করা হয়েছে। মাননীয় স্পিকার এটা জুলুম।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা