জাতীয়

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরকার দেশকে নতুন সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, এ বিষয়ে জনগণই এর জবাব দেবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির গণভোটকে উপেক্ষা করে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে।

গণভোটের গণরায় না মানাকে বিএনপির প্রথম ভুল হিসেবে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধান নিয়ে সরকারের ব্যস্ততা নিয়েও প্রশ্ন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত।

দেশের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। এমন পরিস্থিতিতে জনগণ এরই মধ্যে সরকারের ওপর আস্থা হারাতে শুরু করেছে।

তিনি আরও অভিযোগ করেন, দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে যেন কোনো সরকার নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেও জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে।

এর আগে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনুষ্ঠানে যোগ দেন মিয়া গোলাম পরওয়ার। সেখানে মেধাবীদের পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় দেশ গঠনে মেধাবীদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

সাননিউজ/ বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা