ছবি: সংগৃহীত
জাতীয়
ফেনীর সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিযোগ

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

সান নিউজ রিপোর্ট

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুরে ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধনের পর এক সমাবেশে প্রধানমন্ত্রী এই অভিযোগ করেন। তিনি বলেন, আইন সকলের জন্য সমান। দেশে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, আমরা দেখেছি কিভাবে বিগত ১৬ বছর ভূলন্ঠিত করে দেয়া হয়েছিল। আমরা সেই পরিস্থিতি পরিবর্তন করে আইনের শাসন ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু আমরা খেয়াল করছি কিছু কিছু রাজনৈতিক দল কিছু কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে একটি অরাজগতা তৈরি করার চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী বলেন, এই যে ফ্যামিলি কার্ডের কথা বললাম, কৃষক কার্ডের কথা বললাম, খালখননের কথা বললাম, উপজেলা হেলথ কমপ্লেক্সের কথা বললাম, বন্ধ মিল-কলকারখানা চালু করার কথা বললাম, এই কাজগুলো যদি বিঘ্ন ঘটে ক্ষতি কার হবে? এদেশের মানুষের না বিদেশি মানুষের। এদেশের মানুষের হবে। কিন্তু এই রাজনৈতিক দলগুলো তারা ;দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে।

সমাবেশের উপস্থিত মরুব্বীদের প্রতি উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, এখানে মরুব্বীরা আছেন। আমরা দেখেছি কী ভূমিকা ছিলো এই রাজনৈতিক দলের যারা অরাজগতা সৃষ্টি করছে তাদের একাত্তর সালে কী ভূমিকা ছিলো, এই মরুব্বীদের মনে আছে।

আমরা দেখেছি, ওই সময়ে তারা কিভাবে বিভিন্ন অন্যায় করেছিলো, কিভাবে মা-বোনদেরকে হয়রানি করেছিল, মা-বোনদেরকে নির্যাতন করেছিলো।
দুপুর ২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়ক পথে পরশুরাম আসেন। এখানে তিনি ‘কহুয়া-মহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করেন । পরে তিনি কহুয়া-মহুয়া নদী খনন কাজের উদ্বোধন করেন। এরপর প্রকল্পের লাগোয়া মাঠে সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

ওরা ধরাকে সরাজ্ঞান করছে : প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগনকে বিভ্রান্ত করে তারা কিছু সংসদীয় আসনে নির্বাচিত হয়েছে। কিন্তু আমরা দেখেছি, এদিকে তারা ধরাকে সরাজ্ঞান করছে এবং তারা যেভাবে একাত্তর সালে মা-বোনদের নির্যাতন করেছিলো ঠিক একই ভাবে আমরা দেখেছি আবার সেই তারা নারী নির্যাতন শুরু করেছে। আমরা দেখেছি কিভাবে এই গুপ্ত বাহিনীর একজন সদস্য নারীর ওপর নির্যাতন করেছে এবং নির্যাতন করেই তারা ক্ষান্ত হয়নি। এই বিষয়ে তদন্ত চলছে, তদন্তাধীন বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। কিন্তু মানুষ বলে শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, একটি মানুষকে জীবনাবসন করে দিয়েছে।

সর্তক হউন : প্রধানমন্ত্রী বলেন, আজকে সময় এসেছে আমাদের সর্তক হওয়ার কিভাবে আমরা দেশকে পরিচালনা করব? আজকে সময় এসেছে কিভাবে আমরা কাদের কথা বিশ্বাস করব আর কাদের কথা বিশ্বাস করব না, আজকে সময় এসেছে কাদেরকে জনগন সমর্থন দেবে আর কাদেরকে সমর্থন দেবে না। আসুন যেকোনো মূল্যে আমরা গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখি। রাখব ইনশাল্লাহ।

নিজেরা ঘরের দিকে আগে তাঁকান : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিভিন্ন মিডিয়াতে দেখলাম সেই গুপ্ত দলের নেতারা খুব নসিহত করছে আমাদেরকে যে আপনারা এই করেন আপনারা ওই করেন। আমি এখানে হাজারো লোকের উদ্দেশ্যে তাদের উদ্দে্শ্যে বলতে চাই, দয়া করে নিজের ঘরের দিকে তাঁকান। নিজের ঘরের লোকেরা কিভাবে নারী নির্যাতন করছে, কিভাবে কি করছে সেটি আগে সামাল দিন। তার পরে অন্যকে কিছু বলতে এসেন।

গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে হবে। নির্বাচনের সময়ে আমরা দেখেছি, একটি গুপ্ত বাহিনী কিভাবে দেশের মানুষকে বিভিন্ন টিকেট বিক্রির কথা বলে বিভ্রান্ত করতে চেয়েছিল। আজকে সময় এসেছে বিভ্রান্তকারীর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশ স্বাধীন হওয়ার সময় থেকে কিভাবে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ’৮৬ সালে আমরা দেখেছি কিভাবে গণতন্ত্রের বিপক্ষে তারা দাঁড়িয়েছিল। প্রত্যেকটি সময় আমরা দেখেছি এই গুপ্ত বাহিনীর লোকজন, গুপ্ত দলচি সবসময় দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

দেশের কর্মসূচি বাধাদাকারীদের সমচিত জবাব দেয়া হবে : প্রধানমন্ত্রী বলেন, বিএনপির কর্মসূচি জনগনের জন্য কর্মসূচি, বিএনপির কর্মসূচি জনগনের ভাগ্যেন্নয়নের কর্মসূচি। আপনারা সমর্থন দিয়েছিলেন বলেই আজ বিএনপি মানুষের কল্যাণের জন্য যে সকল কর্মসূচি সেগুলো বাস্তবায় করছে। এখানে মানুষজন বলেছেন, এই কর্মসূচিগুলো বাস্তবায়ন হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। দেশের মানুষের কর্মসূচিকে বাধাদানকারীদেরকে কঠোর ভাবে জবাব দিতে হবে। প্রস্তুত আছেন আপনারা? জনগনের কর্মসূচি পালন করতে আপনারা প্রস্তুত আছেন। আসুন আমরা হাত তুলে জনগনের কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করি।

উপজেলা হাসপাতাল দেড়‘শ শয্যার হবে : প্রধানমন্ত্রী বলেন, পরশুরাম উপজেলায় ৫০ বেডের হাসপাতাল আছে। এই হাসপাতাল নির্মাণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন ছিলো ৩০ বেডের।। পরবর্তিতে শহীদ রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে আপনাদের সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচা,লনার দায়িত্ব নেবার পর সেই হাসপাতাল ৫০ বেডে উন্নীতি করেছিলেন।

এই এলাকার মানুষের দাবি এই হাসপাতালকে এক‘শ বেডে রুপা্ন্তরীত করা। ইনশাল্লাহ এই হাসপাতালকে আমরা দেড়‘শ বেডে উন্নীত করব। আগামী ৫ বছরের মধ্যে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া দল দেশের মানুষ যাতে সঠিক চিকিৎসা পায় তারজন্য সারাদেশের উপজেলার হাসপাতালগুলো ৫০ শয্যা থেকে দেড়‘শ শয্যার হাসপাতালে আমরা উন্নীত করব। যাতে করে উপজেলার মানুষকে অসুস্থ হলে জেলা অথবা ঢাকা শহরে যেতে না হয়।
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে সমাবেশে পরিবেশ মন্ত্রী ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হেসেন আজাদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু প্রমূখ বক্তব্য রাখেন।

এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী যান ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গনে। সেখানে তিনি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
পরে ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবারহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সান নিউজ/মোশাররফ বাবলু

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা