সংগৃহীত ছবি
রাজনীতি

পাবনায় এতিমদের হাতে ‘ধানের শীষ’ তুলে দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

রাকিব হাসনাত, পাবনা প্রতিনিধি: পাবনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট ও ধানের শীষ প্রতীক বিতরণ করেছেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আহসান হাবিব আকাশ।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলার দোগাছীর কায়েমকোলা এতিম খানার ছাত্রদের খোঁজখবর নেন এবং তাদের হাতে লিফলেট ও ধানের শীষ প্রতীক তুলে দেন তিনি। এ সময় এতিম শিশুদের মিষ্টিমুখ করান তিনি।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

আহসান হাবিব আকাশ বলেন, আমরা প্রত্যন্ত গ্রাম থেকে শহর সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং তারেক রহমানের ৩১ দফা তুলে ধরছি। কারণ ৩১ দফার মধ্যে রয়েছে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক ‘রেইনবো নেশন’ (সমন্বিত রাষ্ট্রসত্তা) প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ। বিএনপি সংস্কার প্রস্তাবে আইন সভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধনের কথাও বলা হয়েছে।

বিচার বিভাগের স্বাধীতার উল্লেখ্য করে তিনি বলেন, বিচার বিভাগ নিয়ে বিএনপি বলেছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনঃর্গঠন, জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে। দলটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, মিডিয়া কমিশন গঠন, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগেরও প্রস্তাব করেছে।

এই দফাগুলো বাস্তবায়ন হলে সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার যেমন পাবে, দেশের সন্ত্রাস নৈরাজ্য রাহাজানি থাকবে না। সেই জন্যই তারেক রহমানের ৩১ দফার মানুষের কাছে তুলে ধরতে গ্রাম থেকে শহরে মানুষ কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি বলে জানান আকাশ।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য (সহ দপ্তর) এস এম আদনান উদ্দিন, পৌর বিএনপি নেতা মনির হাসান ফরিদ, কাজী হান্নান টিক্কা, মোরশেদ আলম প্রমুখ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা