ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ওস্তাদ বিসমিল্লাহ খান’র জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : বিএনপি সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ মঙ্গলবার (২১ মার্চ) চৈত্র ৬, ১৪২৯ বঙ্গাব্দ। ২৮ শাবান ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : নাসির-তামিমার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

ঘটনাবলী :

১১৮৮ - জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন।

১৪১৩ - পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৬১০ - রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন।

১৭৯১ - ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।

১৮০১ - আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে।

১৮২৯ - স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক নিহত।

১৮৩৬ - কলকাতায় প্রথম গ্রন্থাগার(ক্যালকাটা পাবলিক লাইব্রেরি) স্থাপিত হয়।

১৮৫৭ - টোকিওতে ভূমিকম্পে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়।

১৯১৭ - বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেফতার হন।

১৯১৯ - সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা।

১৯৪৮ - রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উপস্থিত জনতা না, না বলে তার উক্তির প্রতিবাদ জানায়।

১৯৬৫ - মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লেসোথো।

১৯৭৪ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় কঙ্গো প্রজাতন্ত্র।

১৯৭৫ - ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ।

১৯৭৭ - পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগ।

১৯৮৫ - বাংলাদেশে গণভোট হয়।

১৯৯০ - দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৯১ - কুয়েতি তেলকুপের ধোঁয়ায় সৌদি বিমান বিধ্বস্ত। ৯৮ জন নিহত।

২০০২ - বাংলাদেশের জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস।

২০০৬ - টুইটার প্রতিষ্ঠিত হয় ৷

আরও পড়ুন : গুচ্ছে যুক্ত হলো জবি-ইবি

জন্মদিন :

১৬০৯ - দ্বিতীয় কাজিমিয়ের্জ, পোল্যান্ডের রাজা।

১৬৮৫ - জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার।

১৭৬৮ - জোসেফ ফুরিয়ে, প্রখ্যাত ফরাসি গণিতবিদ।

১৮৬১ - শ্রীশচন্দ্র বসু প্রখ্যাত ভারতীয় বহুভাষাবিদ ও পণ্ডিত ব্যক্তিত্ব।(মৃ.২৩/০৬/১৯১৮)

১৮৮৪ - জর্জ ডেভিড বার্কফ, মার্কিন গণিতবিদ।

১৮৮৭ - মানবেন্দ্র নাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। (মৃ.১৯৫৪)

১৯১৬ - ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, ভারতীয় সানাই বাদক।

উস্তাদ বিসমিল্লাহ খান সাহেব (জন্ম: মার্চ ২১, ১৯১৬ - মৃত্যু: আগস্ট ২১, ২০০৬) একজন ভারতীয় সানাই বাদক। ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় নাম। সানাইকে উচ্চাঙ্গ সঙ্গীত বাদনের মর্যাদায় অধিষ্ঠিত করে এই অমর শিল্পী ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে ওস্তাদ উপাধিতে ভূষিত হয়েছেন। উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের মধ্যে তিনি তৃতীয় যাঁরা ভারতরত্ন পদক পেয়েছেন। তিনি ছিলেন অল্পসংখ্যক গুণীদের মধ্যে একজন যিনি ভারতের চারটি সর্বোচ্চ বেসামরিক পদকে সম্মানিত হয়েছেন।

১৯৪৯ - শ্লাভোস্ জিজেক, স্লোভেনীয় সমাজতাত্ত্বিক, দার্শনিক এবং সংস্কৃতি সমালোচক।

১৯৫৫ - বব বেন্নেট আমেরিকান গায়ক, গীতিকার।

১৯৬১ - লোথার ম্যাথেয়াস, প্রসিদ্ধ জার্মান ফুটবল খেলোয়াড়।

১৯৭৮ - রাণী মুখার্জী, ভারতীয় অভিনেত্রী।

১৯৮৫ -আশেক ইলাহী চৌধুরী আইমন, বাংলাদেশ চট্টগ্রাম, আর্ট শিল্পী।

আরও পড়ুন : রাশিয়ায় পৌঁছেছেন শি জিনপিং

মৃত্যুবার্ষিকী :

১৬৭৬ - হেনরি সভ্যাল, ফরাসি ইতিহাসবিদ।

২০০৩ - অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক,বাংলা সাহিত্যের ইতিহাসকার, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ভূতপূর্ব সভাপতি।(জ.০৩/০৬/১৯২০)

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বেশি দামে নেয়াতে বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা 

মূল্যের চেয়ে বেশি দামে ফাস্টফুড আইটেম বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা জাতীয় ভোক...

নতুন মন্ত্রিসভার শপথে অংশ নিচ্ছেন বিভিন্ন দেমের সরকার প্রধান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকার আগা...

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর যেমন বাংলাদেশ চান ইবি শিক্ষার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈ...

মাদারীপুরের ৩ আসনের ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ...

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন লক্ষ্মীপুরের এ্যানী ?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্য...

মাদারীপুরের ৩ আসনের ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ...

মুন্সীগঞ্জে বেশি দামে নেয়াতে বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা 

মূল্যের চেয়ে বেশি দামে ফাস্টফুড আইটেম বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা জাতীয় ভোক...

নতুন মন্ত্রিসভার শপথে অংশ নিচ্ছেন বিভিন্ন দেমের সরকার প্রধান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকার আগা...

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন লক্ষ্মীপুরের এ্যানী ?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্য...

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর যেমন বাংলাদেশ চান ইবি শিক্ষার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা