লাইফস্টাইল

রাখুন সুসম্পর্ক

লাইফস্টাইল ডেস্ক: ভালোবাসা মানে দু’জন মানুষের মনে কথা বলা। এক সাথে পথচলা। সম্পর্কের ভেতর সুন্দর বোঝাপড়া। সম্পর্কে রাগ, ঝগড়া কিংবা অভিমান অস্বাভাবিক নয়। কিন্তু ছোট ছোট অনেক বিষয় গড়াতে পারে বড় কোনো সমস্যায়।

সম্পর্ক সুন্দর রাখতে চাইলে তার যত্ন নিতে হবে। যখন-তখন যেকোনো কথা সঙ্গীকে বলে ফেলা চলবে না। দু’জনের ভালোর স্বার্থেই কিছু বিষয় গোপন রাখতে হবে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এমন গোপনীয়তা দোষের নয়। জেনে নিন সেই বিষয়গুলো সম্পর্কে-

পুরনো প্রেম ভুলতে না পারলে

পুরোনো প্রেম থাকতেই পারে। বর্তমান প্রিয়জনের কাছে তার কথা বলে দেওয়াটাও দোষের কিছু না। বরং বলে দেওয়াই উত্তম, এতে সম্পর্ক স্বচ্ছ থাকে। কিন্তু আপনি যদি পুরনো প্রেমের কথা ভুলতে না পারেন, সেকথা ভুলেও বর্তমানের মানুষটাকে বলতে যাবেন না।

যদি মনে পড়ে, মনেই গোপন রাখুন। আরেকটি বিষয়, প্রাক্তনের সঙ্গে বর্তমানকে তুলনা করবেন না। এতে সম্পর্কে সমস্যা বাড়ে।
পরিবার সম্পর্কে নেতিবাচক কথা

সঙ্গীর মা-বাবা, আত্মীয়দের সম্মান করুন। তাদের অনেককিছুই আপনার ভালো না লাগতে পারে, অনেক কারণে তাদের ওপর রাগ করতে পারেন বা ক্ষোভ সৃষ্টি হতে পারে। তবে ভুলেও সেকথা আপনার প্রিয় মানুষটির সামনে বলতে যাবেন না।

আপনজনদের ক্ষেত্রে বেশিরভাগ মানুষই একচোখা হয়ে থাকেন। আপনি যতই যুক্তি দিয়ে বোঝাতে চান, সে বুঝতে চাইবে না। তাই অশান্তি ও ভুল বোঝাবুঝি এড়াতে তার পরিবার সম্পর্কে নেতিবাচক কথা বলা এড়িয়ে চলুন।

অতিরিক্ত কৌতুহলের কথা

প্রিয় মানুষটির ক্ষেত্রে অতিরিক্ত কৌতুহল কাজ করলেও বিষয়টি তার কাছে গোপন রাখবেন। তার ব্যক্তিগত কিছু জায়গা রাখুন। তার সব ধরনের স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। তার ব্যক্তিগত ফোন যখন তখন ঘাঁটতে যাবেন না। সন্দেহবাতিক থাকলে সেই সম্পর্ক সুন্দর রাখা মুশকিল হয়ে পড়ে।

কাউকে ভালোলেগে গেলে

চোখের দেখায় কাউকে ভালোলেগে গেলে বিষয়টি ভুলেও সঙ্গীকে বলবেন না। কারণ যেকোনো মানুষের জন্য এটি সাধারণ ঘটনা। হয়তো তার সঙ্গেও এমনটা ঘটে। এক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন, সম্পর্কের প্রতি দায়বদ্ধ থাকুন। প্রিয় মানুষকে যদি অন্য কাউকে ভালোলাগার কথা বলে দেন, খুব স্বাভাবিকভাবেই বিষয়টি সে ভালোভাবে নেবে না।

সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার কথা

সম্পর্কের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় থাকেন? সম্পর্কটি আদৌ টিকবে কি না সেই চিন্তা সব সময় মাথায় ঘুরতে থাকলে সঙ্গীকে তা বলতে যাবেন না। কারণ এ ধরনের আলোচনা সম্পর্ককে আরও দুর্বল করে দেয়। বরং প্রিয় মানুষটির সঙ্গে ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করুন। কী করলে দু’জন মিলে আরও সুন্দরভাবে জীবনযাপন করা যায় সে বিষয়ে কথা বলুন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা