লাইফস্টাইল

হাত ধরার ভঙ্গিই বলে দিবে সম্পর্কের হাল

লাইফস্টাইল ডেস্ক : প্রেমে পড়লে মানুষ কত কি না করে। এর মধ্যে ভালোবাসার মানুষটির হাতে হাত রেখে হেঁটে চলা কিংবা হাত ধরে সারাজীবন তার সঙ্গে কাটানোর প্রতিশ্রুতি দেওয়ার অনুভূতিই অন্যরকম। সে প্রতিশ্রুতি পূরণ হোক কিংবা না হোক। অনেকেরই হয়তো জানা নেই, ভালোবাসার মানুষের হাত ধরার ভঙ্গিতেই সঙ্গীর ব্যক্তিত্ব প্রকাশ পায়। যেমন-

১. যদি কেউ ভালোবাসার মানুষের প্রত্যেকটি আঙুল স্পর্শ করে শক্ত করে হাত ধরেন তাহলে বুঝতে হবে আপনার সঙ্গীর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি। তিনি বেশ দৃঢ়চেতাও।

২. হাত ধরে হাঁটার সময় দুজন দুজনের আঙুল শক্ত হাতে চেপে ধরলে বুঝতে হবে আপনাদের সম্পর্কের গভীরতা অনেক বেশি। এমনকী দুজনের বোঝাপড়াও যে ভালো তাও প্রকাশ পায় এই ভঙ্গিতে।

৩. অনেকে সঙ্গীর হাতের কনিষ্ঠ আঙুল ধরে হাঁটতে পছন্দ করেন। এক্ষেত্রে দুজনেই সম্পর্কের বন্ধনে আবদ্ধ হলেও যথেষ্ট স্বাধীন। তারা একে-অপরকে সম্মান, বিশ্বাস করেন। কেউই জীবনে কারও ব্যক্তিগত গণ্ডির কথা ভুলে যান না।

৪. আঙুলের পাশাপাশি অনেকে সঙ্গীর কবজিও অন্য হাত দিয়ে জাপটে ধরে হাঁটতে ভালবাসেন। এতে বোঝা যায় ভালোবাসার মানুষের বিষয় আপনার সঙ্গী বেশ স্পর্শকাতর। কেউ আপনার দিকে অন্যভাবে তাকালে তিনি সেটা ভালোভাবে নাও নিতে পারেন।

৫. শুধুমাত্র সঙ্গীর আঙুল স্পর্শ করে হাঁটার অভ্যাস কিন্তু মোটেও ভালো লক্ষণ নয়। বিশেষজ্ঞদের মতে, এমনভাবে হাত ধরার অর্থ হচ্ছে, দু’জনেই সম্পর্কের প্রতি তেমন গুরুত্ব দেন না।

৬. অনেকে আবার সম্পর্কের বিষয়ে দায়বদ্ধ হলেও হাত না ধরে হাঁটায় অভ্যস্ত। সঙ্গী এমন হলে বুঝতে হবে তিনি লাজুক প্রকৃতির। কখনও আবার এমন হলে সঙ্গী যে সম্পর্কের ব্যাপারে সিরিয়াস নন সেটাও বোঝায়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা