লাইফস্টাইল

পঁয়ত্রিশের পর মা হতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক : নারী জীবনের পূর্ণতা আসে মাতৃত্বে। আজকাল লেখাপড়া শেষ করে, একটা চাকরি পেয়ে একটু নিজেকে গুছিয়ে নিতেই প্রায় ত্রিশ পেরিয়ে যায় মেয়েদের। এরপর আসে বিয়ের পর্ব সারতে, নতুন জীবনে সেট হয়ে বাচ্চা নিতে নিতে অনেক মেয়েদের বয়স ৩৫ পার হয়ে যাচ্ছে।

আগের দিনে যেখানে ৩০ এর পর মেয়েরা মা হওয়ার কথা ভাবতেন না, সেখানে বর্তমানে নারীরা প্রথম বাচ্চা নিতেই অনেকে ৩৫ পার করে ফেলেন। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের সন্তান ধারণক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। ৩৫ বছরের পর বাচ্চা নিতে চাইলে বেশ কিছু ঝুঁকির মধ্যে দিয়ে যেতে হতে পারে। এজন্য একটু বেশি বয়সে বাচ্চা চাইলে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে:

• ৩৫ এর পর গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস হতে পারে
• বাচ্চা নষ্ট হওয়ার ঝুঁকি ও প্রসবকালীন জটিলতা বেড়ে যায়
• জন্মগত ত্রুটিযুক্ত সন্তানের জন্ম হতে পারে
• স্বাভাবিক প্রসবের পরিবর্তে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুর জন্মহার বেড়ে যায়
• রক্তক্ষরণ বেশি হতে পারে
• দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা থাকলে দুই বা তিন বছর বিরতি দেওয়া সম্ভব হয় না।

পঁয়ত্রিশের পর মা হতে চাইলে নিয়মিত বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলতে হবে। অ্যাক্টিভ ও সুস্থ থাকা, ওজন নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণও খুব গুরুত্বপূর্ণ।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা