সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ৯৬০০ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৯ হাজার ৬০০ শিশু প্রাণ হারিয়েছে।

আরও পড়ুন: পদত্যাগ করলেন ফরাসি প্রধানমন্ত্রী

গত বছরের হামাস ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায়। এরপর থেকে জল, স্থল ও আকাশ পথে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এতে শত শত ফিলিস্তিনি প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন। যার বেশির ভাগই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত ইসরায়েলের বিমান হামলায় ২৩ হাজার ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৫৯ হাজারের বেশি মানুষ। এছাড়াও হামলায় ৯ হাজার ৬০০ শিশু প্রাণ হারিয়েছে।

আরও পড়ুন: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, গাজার আল আকসা হাসপাতালের ৬০০ রোগী ও স্বাস্থ্যকর্মীদের হদিস পাওয়া যাচ্ছে না। কোথায় আছে তা কেউ জানে না।

অন্যদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার লেবানন সীমান্তে উত্তেজনা ছড়ায়। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে।

খবরে বলা হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান বাহিনীর সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। এতে ইসরায়েল ও লেবানন ফের সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা