আন্তর্জাতিক

জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৮

দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পোর্ট এলিজাবেথে একটি বাড়ির মালিক রবিবার সন্ধ্যায় তার জন্মদিন উদযাপন করছিলেন। এমন সময় দুই অজ্ঞাত বন্দুকধারী তার বাড়ির আঙিনায় প্রবেশ করে আগত অতিথিদের উপরে নির্বিচারে গুলি চালাতে শুরু করে।

পুলিশ জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা অতিথিদের ওপর এলোপাতালি গুলি করেছে। গুলির ঘটনায় ৮ জন মারা গেছে এবং আরও তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে। নিহতদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন।

আরও পড়ুন: রেমিট্যান্সের পালে হাওয়া

পুলিশ আরও জানায়, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে।

সাউথ আফ্রিকাতে গোলাগুলি একটি সাধারণ ঘটনা। যেখানে বিশ্বের সর্বোচ্চ হত্যার হার রয়েছে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল

এর আগে, গত বছর জোহানেসবার্গ এবং পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গে পৃথক বারে গুলির ঘটনায় প্রায় দুই ডজন মানুষ নিহত হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা