আন্তর্জাতিক

মন্ত্রিসভা থেকে বাদ পার্থ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কলকাতায় দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি রুপি উদ্ধারের ঘটনায় আলোচিত তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ট্রলের শিকার হলেন আলিয়া ভাট

বৃহস্পতিবার (২৮ জুলাই) তৃণমূল সভাপতি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রাজ্য সরকারের শিল্প–বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ছিলেন। এর আগে মমতার সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়াও মন্ত্রিত্ব থেকে সরানোর পর পার্থ চট্টোপাধ্যায়ের দলীয় পদও কেড়ে নেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন: খুলনায় ৬ জনের মৃত্যুদণ্ড

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। গত শনিবার অর্পিতার কলকাতার একটি ফ্ল্যাট থেকে ২১ কোটি রুপি উদ্ধার করেন ভারতে আর্থিক কেলেঙ্কারি তদন্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর পার্থ ও অর্পিতাকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলার মধ্যে গতকাল (বুধবার) উত্তর কলকাতায় অর্পিতার আরেকটি ফ্ল্যাট থেকে ২৯ কোটি রুপি এবং স্বর্ণালংকার ও সোনার বার উদ্ধার করা হয়।

ইডি কর্মকর্তাদের ভাষ্যমতে, অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি রুপি এবং দুই কোটি রুপি দামের সোনা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুর পাড়ে ইন্ডাস্ট্রিয়াল জোন গড়তে চাই

পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর তৃণমূল নেতারা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত পার্থ চট্টপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বলেও কেউ কেউ বলেছিলেন। পরে দ্বিতীয় দফায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ রুপি উদ্ধারের ছবি টেলিভিশনে সম্প্রচার হওয়ার পর অবস্থান বদলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।

পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালে সরকারি স্কুলগুলোতে শিক্ষক এবং কর্মকর্তা–কর্মচারী নিয়োগে দুর্নীতি করে এসব অর্থ জমিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে অর্পিতা মুখোপাধ্যায় ইতিমধ্যে ইডির জিজ্ঞাসাবাদে বলেছেন, তিনি জানতেন না তার ফ্ল্যাটে এত অর্থ রয়েছে এবং এর পুরোটাই পার্থ চট্টোপাধ্যায়ের।

আরও পড়ুন: পুলিশের গুলিতে শিশু নিহত: মামলা হয়নি

পার্থকে নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দোষ করলে সাজা পেতেই হবে। আবার তিনি এ-ও বলেন যে রাজ্য চালাতে গেলে কিছু ভুলভ্রান্তি হয়েই থাকে। তবে কেউ যদি ইচ্ছাকৃত ভুল করেন, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা