ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতে রোহিঙ্গা পাচারের ৬ দালাল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে রোহিঙ্গাদের পাচারে জড়িত থাকার অভিযোগে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ৬ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। এই দলটি বাংলাদেশের সীমান্তবর্তী আসাম, পশ্চিমবঙ্গ ও মেঘালয় ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

আরও পড়ুন: তৃতীয় বিশ্বযুদ্ধ হবে!

এর আগে ২৭ ডিসেম্বর ওই দলটির সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে এনআইএ। মামলায় উল্লেখ করা হয়, অবৈধভাবে প্রলুব্ধ করে দলটি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ভারতে পাচার করছে। তাছাড়া তারা রোহিঙ্গাদের ভারতীয় ভুয়া পরিচয়পত্রও সরবরাহ করেছে।

এনআইএ এক বিবৃতিতে জানিয়েছে, কুমকুম আহমেদ চৌধুরী নামের একজন এই কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী। আসামের নাগরিক হলেও তিনি বেঙ্গালুরু থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন। এই মামলার সঙ্গে জড়িতদের ধরতে এনআইএ আসাম, মেঘালয় এবং কর্ণাটকের বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং তাদের গ্রেফতার করা হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা