ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

রাশিয়ার ৮ জেনারেল বরখাস্ত

সান নিউজ ডেস্ক: রাশিয়ার সেনাবাহিনীর ৮ শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ায় গোয়েন্দা কর্মকর্তাদের ওপর পুতিন ভীষণ রেগে গেছেন বলে দাবি করেছেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি অলেক্সি ড্যানিলভ।

আরও পড়ুন: খাদ্যঝুঁকিতে গোটা বিশ্ব!

এমনকি রাশিয়া যুদ্ধ কৌশল বদলাচ্ছে বলেও দাবি করেন তিনি। ইউক্রেনের সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভদার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

অলেক্সি ড্যানিলভ দাবি করেন, ইউক্রেন অভিযানে দুর্বল কৌশলের কারণে মস্কো বারবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ায় রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) ওপর ভীষণ ক্ষেপে গেছেন পুতিন।

এ পর্যন্ত রাশিয়ান সেনাবাহিনীর আট জেনারেলকে বরখাস্ত করা হয়েছে এবং রাশিয়া যুদ্ধ কৌশল বদলাচ্ছে দাবি করে ইউক্রেইনস্কা প্রাভদাকে অলেক্সি ড্যানিলভ বলেন, নতুন জেনারেল নিয়োগ দিয়েছে রাশিয়া। আমরা স্পষ্ট বুঝতে পারছি রুশ ফেডারেশনে কী হচ্ছে। আমি বলতে পারি যে তারা (রাশিয়া) বেপরোয়া হয়ে উঠেছে।

এ সময় তিনি আরও বলেন, রাশিয়ানরা কখনো মনে করে না যে, ‘এই জাতি ঐক্যবদ্ধ’।

অলেক্সি ড্যানিলভ আরও বলেন, সমানের পথ পাড়ি দেওয়া সহজ হবে না। এটা কঠিন হবে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যাঁ, এটা কঠিন হবে। শত্রুকে অবমূল্যায়ন করা ঠিক নয়। আমরা তাদের সব দিক দিয়ে দমন করছি কিন্তু তারা পঙ্গপালের মতো হামাগুড়ি দিয়ে এগুচ্ছে।

আরও পড়ুন: পুতিনের অনুরোধে জরুরি বৈঠকে জাতিসংঘ

অলেক্সি ড্যানিলভর সঙ্গে সুর মিলিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ ও সাবেক সিনিয়র ব্রিটিশ গোয়েন্দা ফিলিপ ইনগ্রাম দ্য টাইমসকে বলেছেন, পুতিন ‘খুব রেগে গেছেন’ এবং রুশ গোয়েন্দা সংস্থাকে দোষারোপ করছেন।

এদিকে, আবারও ইউক্রেনের একটি পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে রুশ সেনারা বলে অভিযোগ করেছে পূর্ব ইউরোপের দেশটি। শুক্রবার (১১ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। একইসঙ্গে মস্কো পারমাণবিক সন্ত্রাস চালাচ্ছে বলেও অভিযোগ করেছে দেশটি।

এর আগে, ইউক্রেনে রাসায়নিক অস্ত্র তৈরির দাবি অযৌক্তিক জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, রাশিয়ার এসব প্রচারণায় সমর্থন দিচ্ছে চীন।

আরও পড়ুন: ফের ইউক্রেনের পরমাণু কেন্দ্রে হামলা

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বিষয়টি নিয়ে বলেন, মার্কিন জীবাণু অস্ত্র গবেষণাগার ও ইউক্রেনের রাসায়নিক অস্ত্র তৈরি নিয়ে রুশ দাবি অযৌক্তিক। রাশিয়া এখন এসব মিথ্যা দাবি করছে। আর মস্কোর এসব প্রচারণায় সমর্থন দিচ্ছে চীন।

এদিকে, ইউক্রেনে রুশ হামলার ১৬তম দিনে নতুন করে তিন শহরে হামলায় তিনজন নিহত হয়েছেন। প্রথমবারের মতো বিস্ফোরণের কবলে পড়ে লুৎস্ক, দিনিপ্রো ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক শহর। বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের কয়েকটি শহরে বিমান হামলাজনিত সতর্কসংকেত বেজে উঠেছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা