আন্তর্জাতিক
করোনা পরিস্থিতি

আক্রান্তের সংখ্যা সাড়ে ৯০ লাখ ছাড়ালো 

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী করোনা মহামারি পরিস্থিতিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৯০ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বের এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৫২ হাজার ৯৫৮ জন ছাড়িয়েছে।

মারা গেছেন ৪ লাখ ৭০ হাজার ৮৪৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৮ লাখ ৪২ হাজার ৩১২ জন।

বিশ্ব করোনা পরিস্থিতির ২৫ সপ্তাহ তথা ১৭৫ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৯০ লাখ ছাড়ালো। গড় হিসাবে প্রতিদিন আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৫১ হাজার করে।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্ষমতাধর দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৪৭ হাজার ৭১৩ জন। মরা গেছে ১ লাখ ২২ হাজার ১৬৪ জন।

দ্বিতীয় সর্বোচ্চ ১০ লাখ ৭৩ হাজার ৩৭৬ জন আক্রান্ত হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। মারা গেছে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ হাজার ১৮২ জন।

রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮৪ হাজার ৬৪০ জন। ভারতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৯১০ জন। যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪ হাজার ৩৩১ জন। সেখানে মৃতের সংখ্যা ৪২ হাজার ৬৩২ জন।

স্পেনে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৩৫২ জন। মারা গেছে ২৮ হাজার ৩২৩ জন। পেরুতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫১ হাজার ৩৩৮ জন, মৃত ৭ হাজার ৮৬১ জন। চিলিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৩৫৫ জন (৪,৪৭৯ জন মৃত)। ইতালিতে ২ লাখ ৩৮ হাজার ৪৯৯ ও ইরানে ২ লাখ ৪ হাজার ৯৫২ জন আক্রান্ত হয়েছে।

এ ছাড়া লক্ষাধিক আক্রান্ত হয়েছে জার্মানি, তুরস্ক, পাকিস্তান, মেক্সিকো, ফ্রান্স, সৌদি আরব, বাংলাদেশ ও কানাডায়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা