আন্তর্জাতিক

সাংবাদিক গ্রেফতারে সর্বোচ্চ রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: ২০২১ সালে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক গ্রেফতার। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সময়ে মোট ২৯৩ জন সাংবাদিক গ্রেফতার হয়েছেন। অন্তত ২৪ সাংবাদিককে তাদের প্রতিবেদন বা কাজের জন্য হত্যা করা হয়েছে। এ ছাড়াও এ সময়কালে নানা চাপের মুখে ১৮ সাংবাদিকের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালে সবচেয়ে বেশি সাংবাদিক গ্রেফতার করেছে চীন। এ সংখ্যা অর্ধশত। দ্বিতীয় স্থানে থাকা মিয়ানমার কারাবন্দি করেছে ২৬ সাংবাদিককে। এর পরের অবস্থানে আছে মিসর (২৫), ভিয়েতনাম (২৩) ও বেলারুশ (১৯)। প্রতিবেদনে সাংবাদিকদের হত্যার চিত্রও তুলে ধরা হয়। এ বছর হত্যার শিকার হওয়া সাংবাদিকের মধ্যে রয়েছেন দানিশ সিদ্দিকী ও গুস্তাভো শানচেজ কাবেরা।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশে সাংবাদিক গ্রেফতারের কারণ ছিল ভিন্ন। তবে রেকর্ডসংখ্যক সাংবাদিক গ্রেফতার ও কারাবন্দি করার ঘটনা মূলত বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও স্বাধীন সাংবাদিকতার প্রতি ক্রমবর্ধমান অসহিষ্ণুতারই প্রতিফলন। সিপিজে নির্বাহী পরিচালক জোয়েল সিমন বলেন, এ নিয়ে ষষ্ঠবার বিশ্বজুড়ে রেকর্ডসংখ্যক সাংবাদিক কারাবন্দি করার তথ্য তালিকাভুক্ত করল সিপিজে। এ থেকে দুটি বিষয় স্পষ্ট যে, সরকার তথ্য নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর এবং তারা দিন দিন আরও কঠিন হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা