আন্তর্জাতিক

ইউরোপের বেশ কয়েকটি দেশে ওমিক্রন শনাক্ত 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যসহ ইউরোপের আরও কয়েকটি দেশে এবার করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানা গেছে। নতুন করে ওমিক্রনের সংক্রমণের তালিকায় যুক্ত হলো জার্মানি ও ইতালি। করোনার এই নতুন ধরন সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকায় ধরা পরার পর দেশটির ওপর সবার আগে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাজ্য। ধীরে ধীরে অন্যরাও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি শুরু করে। এর মাঝেই ইউরোপে যুক্তরাজ্যের পর জার্মানি ও ইতালিতে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার নতুন ধরনকে উদ্বেগজনক বলছে, তবে চিকিৎসা বিজ্ঞানীরা এখনও এর সংক্রমণ কতটা শক্তিশালী তার সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। তবে এটি দ্রুত রুপান্তর ঘটিয়ে সংক্রমণ ছড়াতে পারে, এমন শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্থানীয় সময় শনিবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক সেক্রেটারি সাজিদ জাভিদ বলেন, যুক্তরাজ্যে দুইজনের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। তারা দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাজ্যে যান বলেও নিশ্চিত করেন তিনি।

পরে এক বক্তব্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এর ভয়াবহতা তুলে ধরে করোনা পরীক্ষা আরও জোরদার করার কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যুক্তরাজ্যে যারা প্রবেশ করবেন তাদের যে কাউকে পিসিআর টেস্ট করতে হবে এবং করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত সেলফ-আইসোলেশনে থাকতে হবে।

তিনি আরও বলেন, যাদের পরীক্ষায় ওমিক্রনের উপস্থিতি সন্দেহ হবে তাদেরকে ১০ দিনের সেলফ-আইসোলেশনে থাকতে হবে। বরিস জনসন বলেন, সরকার মুখে মাস্ক পরাসহ আবারও বিধিনিষেধ কঠোর করতে যাচ্ছে। তিন সপ্তাহের মধ্যে তা আবার মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

এদিকে, জার্মানিতেও দুইজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তারাও দক্ষিণ আফ্রিকা থেকে গত ২৪ নভেম্বর জার্মানিতে প্রবেশ করেন।

অপরদিকে, ইতালিতেও করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট জানিয়েছে, ইতালির মিলান শহরে একজনের শরীরে পাওয়া গেছে ওমিক্রন। তিনি মোজাম্বিক থেকে ইতালিতে প্রবেশ করেন বলে জানায় তারা।

চেক রিপাবলিকও জানিয়েছে, নামিবিয়া থেকে দেশে ফেরা একজনের শরীরে ওমিক্রনের উপস্থিতির ধারণা করছে তারা।নেদারল্যান্ডেসের স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরা ৬১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। তাদের শরীরেও একই নতুন ধরন ওমিক্রন থাকার শঙ্কা করছেন তারা।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা