আব্দাল্লাহ হামদক
আন্তর্জাতিক

সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দী

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) ভোরে সামরিক বাহিনীর অজ্ঞাত সদস্যরা তার বাড়ি ঘেরাওয়ের পর তাকে গৃহবন্দি করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ও দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে সামরিক বাহিনী গ্রেফতারের পরই হামদকের গৃহবন্দি হওয়ার খবর পাওয়া গেলো।

রাজধানী খার্তুম থেকে আল-জাজিরার রিপোর্টার হিবা মরগান বলেন, সুদানে ‘টেলিযোগাযোগ সেবা বন্ধ করা হয়েছে’। আপাতত তাই ‘কী হচ্ছে সে সম্পর্কে তথ্য পাওয়া খুব কঠিন’ হয়ে দাঁড়িয়েছে।

সুদান সরকারের একটি সূত্র জানিয়েছিল, এই অভ্যুত্থানচেষ্টায় সীমিত সংখ্যক ব্যক্তি জড়িত ছিলেন। তাদের নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা