আন্তর্জাতিক

ডেঙ্গুতে আক্রান্ত মনমোহন সিং

সাননিউজ ডেস্ক: দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এমস) হাসপাতালে ভর্তি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) হাসপাতালের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতাল জানায়, মনমোহন সিংয়ে শরীরের অবস্থার উন্নতির দিকে। তিনি জ্বরে দুর্বল হয়ে পড়ায় বুধবার (১৩ অক্টোবর) এমস-এ ভর্তি হন।

এমসের এক কর্মকর্তা বলেন, ৮৯ বছর বয়সী কংগ্রেস নেতা মনমোহন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে তার রক্তে অণুচক্রিকার সংখ্যা আগের চেয়ে বেড়েছে। তার শারীরিক অবস্থা উন্নতি করেছে। বর্তমানে তার চিকিৎসা এমসের কার্ডিও-নিউরো সেন্টারে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের অধীনে চলছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মণ্ডবীয় হাসপাতালে মনমোহন সিংকে দেখতে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা