আন্তর্জাতিক

আফগানের সঙ্গে ভারতের বৈঠক বুধবার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে ভারত। এই মুহূর্তে প্রতিবেশী আফগানিস্তানে নতুন সরকার ক্ষমতায় আসার কারণে চরম দুশ্চিন্তার মধ্যে আগামী বুধবার (২০ অক্টোবর) রাশিয়ার রাজধানী মস্কোয় আফগানের মুখোমুখি হতে যাচ্ছে ভারত।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এই বিশেষ বৈঠক ডেকেছে রাশিয়া। সেখানে উপস্থিত থাকবে আফগান প্রতিনিধিদল। ওই বৈঠকে ভারতের প্রতিনিধিরাও থাকবেন। বৈঠকে যোগ দেওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানিয়েছিল রাশিয়া। ভারত সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মস্কোয় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২০ অক্টোবর মস্কোয় বৈঠক সামনে রেখে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, মস্কোর বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ ছিল। আমরা অংশগ্রহণ করব।

এর আগেও আফগানিস্তান সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক ডেকেছিল রাশিয়া। তবে সেই বৈঠকে যুক্তরাষ্ট্র, পাকিস্তান উপস্থিত থাকলেও ভারত উপস্থিত থাকেনি। এই ঘটনায় ভারতের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা