আন্তর্জাতিক

মোদির সঙ্গে কমলার প্রথম সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের মধ্যে আলোচনা হয়েছে। কমলার সঙ্গে এটিই মোদির প্রথম সাক্ষাৎ।

বিবিসির খবরে জানা যায়, কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট। তার মা ভারতীয়। ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করার জন্য কমলা হ্যারিসকে অভিনন্দন জানান।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, কমলা হ্যারিসকে স্বাগত জানাতে ভারতের জনগণ অপেক্ষা করছে।

গত নভেম্বরে কমলা হ্যারিসের জয়ের খবরে ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভারুর এলাকার থুলাসেনদ্রাপুরাম গ্রামের বাসিন্দারা আতশবাজি উড়িয়ে আনন্দ করেন। ওই গ্রামে কমলা হ্যারিসের মায়ের বাড়ি।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে মোদি ও কমলার মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া গণতন্ত্র সমুন্নত রাখা, সন্ত্রাসবাদ ও আফগানিস্তান ইস্যুতে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

রয়টার্সের খবরে জানা গেছে, ভারতের আবার টিকা রপ্তানি শুরুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কমলা। করোনাভাইরাস মহামারিতে সহযোগিতার জন্য কমলা হ্যারিসকে প্রকৃত বন্ধু বলে অভিহিত করেন মোদি।

প্রসঙ্গত, মোদি ওয়াশিংটনে তিন দিনের সফরে রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার তাঁর সফর শেষ হবে। শুক্রবার মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করবেন। একই দিনে মোদি কোয়াড সম্মেলনে অংশ নেবেন। সেখানে বাইডেনসহ অস্ট্রেলিয়া ও জাপানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা