আন্তর্জাতিক

পাকিস্তানে সিআইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: আফগান সমস্যাসহ বিভিন্ন ইস্যুতে ভারত সফর শেষে পাকিস্তান সফর করেছেন মার্কিন তদন্ত সংস্থা সিআইএ প্রধান উইলিয়া জে বার্নস। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামাবাদ সফররত উইলিয়া জে বার্নস পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান ফয়েজ হামিদের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপক্ষীয় স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা ও আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সিআইএ প্রধান।

বৈঠকে পাকিস্তান সিআইএ প্রধানকে জানিয়েছে, আফগান জনগণের স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য এই অঞ্চলে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতায় পাকিস্তান অঙ্গীকারবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সিআইএ প্রধান আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন।

এর আগে দিল্লিতে সিআইএ প্রধান অত্যন্ত গোপনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার যখন সরকার ঘোষণা করেছে আফগানিস্তান। তার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করছিন উইলিয়া জে বার্নস।

সান নিউজ/ এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের খবর!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে ঢাকার সামরিক বিমান প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা