আন্তর্জাতিক

আফগানিস্তানে থাকছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে সোমবার (১৬ আগস্ট) থেকে শুরু হয়েছে ইতিহাসের এক নতুন অধ্যায়। সশস্ত্র তালেবানরা বিনা বাধায় দেশটির রাজধানী কাবুল দখল করার পর আফগানদের জীবনে নতুন এই অধ্যায়ের সূচনা হয়। চিৎকার আর গুলির শব্দে ভোর হয়েছে কাবুলে। কাবুলের শিক্ষার্থী আয়শা খুররম টুইটারে এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

এমন পরিস্থিতিতে আমেরিকানরা কাবুল ছাড়লেও সেখানে থাকছেন রাশিয়ানরা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কাবুলে মার্কিন দূতাবাসের সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বার্তায় বলেন, 'দূতাবাসের সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করছি। তারা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন। এটি মার্কিন সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে।'

এদিকে, এক জ্যেষ্ঠ রুশ কূটনীতিকের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ-নোভোস্তি জানায়, রুশ সরকার কাবুল দূতাবাস থেকে কাউকে সরিয়ে নিচ্ছে না। আফগানিস্তানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ সংবাদ সংস্থাটিকে গতকাল বলেছেন, 'তালেবানরা রুশ দূতাবাসের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে।'

রুশ দূতাবাসের প্রেস অ্যাটাশে নিকিতা ইশচেঙ্কো সংবাদ সংস্থা আরআইএ-নোভোস্তিকে বলেন, 'কাবুলে রুশ রাষ্ট্রদূত দ্মিতরি ঝিরনভ তালেবান প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন। সেখানে রুশ দূতাবাসের নিরাপত্তা নিয়ে কথা হবে।'

প্রথম দিকে রাশিয়া তালেবানদের সন্ত্রাসী আখ্যা দিলেও পরে ক্রেমলিন সরকার মস্কোয় আয়োজিত কূটনীতিকদের সম্মেলনে তালেবানদের শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছিল।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা