আন্তর্জাতিক

করাচিতে আংশিক লকডাউন শুরু

আন্তর্জাতিক ডেস্ক : করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করাচিতে ৯ দিনের আংশিক লকডাউন দেওয়া হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ লকডাউন চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় সরকার ও স্থানীয় ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও লকডাউনের সিদ্ধান্ত নেয় প্রাদেশিক কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে শুক্রবার (৩০ জুলাই) সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেন, করাচির হাসপাতাল কোভিড আক্রান্ত রোগীতে ভরে গেছে। লকডাউনের সিদ্ধান্তে মানুষ একমত পোষণ করবে না জানি। তবে করোনা সংক্রমণ কমাতে লকডাউনের বিকল্প নেই।

লকডাউন চলাকালে ওষুধের দোকান, বেকারি, গ্যাস স্টেশন ও মুদি দোকান ছাড়া সব ধরনের মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিন্ধু সরকার। বন্ধ থাকবে গণপরিবহনও। ব্যক্তিগত গাড়ি ও ট্যাক্সিতে দুজনের বেশি মানুষ চলাচল করতে পারবে না। টিকাদানসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র এ সময় খোলা থাকবে। তবে বন্ধ থাকবে সরকারি কার্যালয়।

পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮৬ জন মারা গেছেন। এদের মধ্যে ১৪ জনই করাচির বাসিন্দা। এ সময় দেশটিতে ৪ হাজার ৫৩৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা