আন্তর্জাতিক

ভালুকের ছবি তোলায় আইনি ব্যবস্থা!

আন্তর্জাতিক ডেস্ক: সামান্থা ডেহরিং নামের এক নারী। বেড়াতে গিয়েছিলেন ইয়োলোস্টোন ন্যাশনাল পার্কে। কিন্তু বেড়াতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেন। পার্কের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ছবি তুলেন এক ভালুকের। এর জের ধরে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ওয়াইয়োমিং অঙ্গরাজ্যের। খবর বিবিসির।

শনিবার (৩১ জুলাই) ওই প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মে ইলিনয় অঙ্গরাজ্যের বাসিন্দা সামান্থা একটি পর্যটক দলের সঙ্গে ওই পার্কে বেড়াতে যান। এ সময় সেখানে একটি গ্রিজলি ভালুক (উত্তর আমেরিকার বাদামি রঙের ভালুক) ও তার দুই ছানার দেখা মেলে।

সামান্থা ছুটে যান ছবি তুলতে। কিন্তু ইয়োলোস্টোন ন্যাশনাল পার্কে প্রাণীদের ৩০০ ফুটের মধ্যে যাওয়া ভ্রমণকারীদের জন্য একেবারেই নিষেধ। ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছবি তুলতে যাওয়ার সময় সামান্থাকে সতর্ক করা হয়।

তবে তা তিনি গায়ে মাখেননি। একপর্যায়ে ভালুক ও তার ছানা দুটি সামান্থার দিকে তেড়ে আসে। এর পরপরই তিনি ভ্রমণকারীদের গাড়িতে ফিরে আসেন। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরাও তদন্তকারীদের একই তথ্য জানিয়েছেন।

ইয়োলোস্টোন ন্যাশনাল পার্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ২৫ মে ওই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। মূলত এ–সংক্রান্ত তথ্য জানতে ছবিটি প্রকাশ করা হয়েছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টে ভালুকের ছবি পোস্ট করেন সামান্থা। ওই ছবির সূত্র ধরেই পুলিশ তাঁর পরিচয় জানতে পারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা