আন্তর্জাতিক

চীনে বাড়ছে করোনার প্রকোপ

আন্তর্জাতিক ডেস্ক : আবারো করোনার প্রকোপ বাড়ছে চীনে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৫ জন। শনিবার (৩১ জুলাই) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, নতুন করে যারা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে ৩০ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। তবে এই সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।

গতদিন নতুন আক্রান্তদের ৩০ জন স্থানীয়ভাবে সংক্রমিত হলেও বাকি ২৫ জন অন্য কোনো দেশে আক্রান্ত হয়েছেন।

জিয়াংসু প্রদেশের রাজধানী শহর নানজিং থেকেই এখন চীনে নতুন করে কোভিডের প্রকোপ শুরু হয়েছে। এই প্রকোপ ছড়াচ্ছে করোনার ডেল্টা ধরন। চলতি মাসের শুরুতে নানজিং বিমানবন্দরের এক পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে ডেল্টার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

এই প্রকোপ শুধু নানজিং শহরেই আটকে নেই। জিয়াংশু প্রদেশের অন্যান শহর ছাড়াও নতুন করে শুরু হওয়া এই প্রকোপ ছড়িয়েছে চীনের রাজধানী শহর বেইজিংসহ আনহুই, শিচুয়ান, লিয়াওনিং, গুয়ানদং ও হুনানের মতো প্রদেশগুলোতেও।

ডেল্টার সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানকার ৯০ লাখের বেশি মানুষকে সেমি-লকডাউনের আওতায় আনা হয়েছে। শহরে ট্যাক্সি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সবধরনের সামাজিক কর্মকাণ্ডেও বিধিনিষেধ জারি করা হয়েছে। শহরটিতে তৃতীয় ধাপে করোনা শনাক্তে নিউক্লিক অ্যাসিড টেস্ট শুরু হয়েছে বলে জানা গেছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা