আন্তর্জাতিক

চুল কাটতে সেলুনে, অতঃপর...

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চুল-দাড়ি বড় হয়ে যাওয়ায় একটি সেলুনে গিয়েছিলেন ছয় ব্যক্তি। পরে পরীক্ষায় ছয়জনেরই করোনাভাইরাস পজিটিভ এসেছে।

ভারতের মধ্য প্রদেশের একটি গ্রামে সম্প্রতি এই ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

কর্তৃপক্ষ জানিয়েছেন, সেলুনটি মধ্য প্রদেশের খারগোন জেলার বারগাঁও গ্রামে অবস্থিত। সেলুনে গিয়ে ছয়জনের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় পুরো গ্রাম লকডাউন করে দিয়েছে পুলিশ।

খবরে বলা হয়, সেলুনের নাপিত ওই ছয় ব্যক্তির চুল কাটা ও শেভ করার ক্ষেত্রে একই কাপড় ব্যবহার করেছিলেন।

গ্রামটির এক অধিবাসী ইন্দোরে হোটেলে কাজ করেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে আসেন। ৫ এপ্রিল গ্রামের ওই সেলুনে তিনি চুল কাটান। পরে তাঁর করোনা শনাক্ত হয়। খারগোনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা দিবেশ ভার্মা এই তথ্য জানান।

খারগোনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, একই দিন একই সেলুনে গিয়েছিলেন, এমন আরও ১২ জনকে চিহ্নিত করে করোনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় ছয়জনের করোনা ধরা পড়ে।

সেলুনটির নাপিতেরও করোনা পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় নাপিতের করোনা নেগেটিভ আসে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা