দুটি মাস্ক পরলে করোনায় বেশি সুরক্ষা : গবেষণা  
আন্তর্জাতিক

দুটি মাস্ক পরলে করোনায় বেশি সুরক্ষা : গবেষণা  

আন্তর্জাতিক ডেস্ক : দুটি মাস্ক একসঙ্গে পরলে মানুষকে করোনা থেকে বেশি সুরক্ষা দেবে বলে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা (ইউএনসি) হেলথ কেয়ারের এক গবেষণায় উঠে এসেছে।

রোববার বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গবেষণার ফলাফল জেএএমএ ইন্টারন্যাশনাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষণায় বলা হয়, দুটি মাস্ক পরলে তা করোনার জীবাণুর আকৃতির মতো কণা আটকে দেওয়ার ক্ষেত্রে প্রায় দ্বিগুণ কার্যকারিতা দেখাতে পারে। অর্থাৎ দ্বৈত মাস্ক করোনার জীবাণুকে মানুষের নাক ও মুখ পর্যন্ত পৌঁছে গিয়ে সংক্রমিত করা ঠেকাতে পারে।

গবেষণায় বলা হয়, যেকোনো ফাঁকফোকর দূর করতে ‘ডাবল মাস্ক’ ভূমিকা রাখে। পাশাপাশি মাস্কের দুর্বল পরিস্রাবণ এলাকার ঘাটতি পূরণেও বিষয়টি অবদান রাখে।

গবেষণাটিতে নেতৃত্ব দেন এমিলি সিকবার্ট-বেনেট। তিনি ইউএনসির স্কুল অব মেডিসিনের সংক্রামক ব্যাধির সহযোগী অধ্যাপক। এমিলি বলেন, চিকিৎসাকাজে ব্যবহৃত মাস্কের পরিস্রাবণক্ষমতা খুব ভালো। কিন্তু সেগুলো যেভাবে মানুষের মুখে থাকে, তা যথাযথ নয়।

গবেষণা অনুযায়ী, মাস্কের কার্যকারিতা ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হয়। কারণ, প্রত্যেক ব্যক্তির মুখমণ্ডলের আকার, আকৃতি ও গঠন ভিন্ন। আবার প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে মাস্কের মাপও ভিন্ন হয়।

গবেষণায় দেখা যায়, সার্জিক্যাল মাস্কের ওপর যদি কাপড়ের মাস্ক পরা হয়, তাহলে কার্যকারিতা ২০ শতাংশ পর্যন্ত বাড়ে।

গবেষক এমিলি বলেন, করোনার বিস্তার রোধে মাস্ক কতটা কার্যকর, তা যেমন গবেষণায় উঠে এসেছে, তেমনি উঠে এসেছে দ্বৈত মাস্কের ভূমিকার বিষয়টিও।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা