আন্তর্জাতিক

মিসরে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মিসরে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১১ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) দেশটির রাজধানী কায়রোর উত্তরে কালিউবিয়া প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। মিসরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মিসরের রেল বিভাগ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ট্রেনটি কায়রো থেকে মানসুরার নিল ডেল্টা শহরে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় সময় দুপুর ২টার দিকে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

মিসরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স হতাহতদের উদ্ধার করে স্থানীয় তিনটি হাসপাতালে পৌঁছে দিয়েছে।

মিসরে গত কয়েক মাসে বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা হয়েছে। গত মার্চে দেশটির তাহতা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে ২০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছিলেন।

চলতি মাসেই কায়রো থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরবর্তী মিনিয়া আল-কামহ শহরে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।

পরপর একাধিক দুর্ঘটনার জেরে মিসরের পরিবহনমন্ত্রী কামেল এল-ওয়াজিরের পদত্যাগের দাবি উঠেছে দেশটিতে। অবশ্য তিনি সেই দাবি প্রত্যাখান করেছেন এবং মিসরের রেল নেটওয়ার্ক উন্নয়নে কাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
সূত্র: রয়টার্স

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা