আন্তর্জাতিক

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১।

দেশটির ভলকোলজি অ্যান্ড সিজমোলজি ইনস্টিটিউট (ফিভলকস) এ তথ্য জানিয়েছে।

ফিলিপিনো সংবাদমাধ্যম ইনকোয়ারারের তথ্যমতে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ২৩ মিনিটে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্পটি। এর কেন্দ্র ছিল দাভাও অকিসিডেন্টাল থেকে ২৩১ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাঁচ মাত্রার কম্পন অনুভূত হয়েছে সুদূর জেনারেল সান্তোস শহরে, চার মাত্রার কম্পন দাভো শহরে, দুই মাত্রার কম্পন অনুভূত হয়েছে বিসলিগ এবং সুরিগাও ডেল সুর শহরেও।

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ২৫ ডিসেম্বর বড়দিনে দেশটির রাজধানী ম্যানিলায় আঘাত হেনেছিল ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

ভারতের কিছু মিডিয়ায় তারেক রহমানের বক্তব্যের ভুল ব্যাখ্যা

সম্প্রতি লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ...

ওয়েলিংটনে ভারতের রানের বন্যা!

ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকে...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা