আন্তর্জাতিক

সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পুনেতে করোনা ভ্যাকসিন উৎপাদনকারী অন্যতম প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ইনস্টিটিউট প্রাঙ্গণে নির্মাণাধীন ভবনটিতে লাগা আগুনে আরও কয়েকজন আহত হয়েছেন। আগুন লাগার পরপরই উদ্ধার করা হয় নয়জনকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ইনস্টিটিটের ১ নম্বর টার্মিনালের গেটের পাশেই একটি নির্মাণাধীন ভবন রয়েছে। সেখানেই আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে ভবনটির চতুর্থ ও পঞ্চম তলায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছায় ঘটনাস্থলে। আগুন নেভানোর কাজে অংশ নেয় দমকলের অন্তত ১৫টি ইঞ্জিন। যদিও এই অগ্নিকাণ্ডে সেরামের টিকা প্রস্তুতের জায়গাটি ক্ষতিগ্রস্ত হয়নি বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর।

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। ভারতের মহারাষ্ট্রের পুনেতে প্রায় ১০০ একর জমিতে বৃহত্তম এই টিকা উৎপাদনকারী সংস্থার কারখানা রয়েছে। ভারতসহ বিভিন্ন দেশে করোনার টিকা সরবরাহের দায়িত্ব পেয়েছে সেরাম। উৎপাদনের চাপ সামলাতে মঞ্জরি কমপ্লেক্সে আটটি নতুন ভবন তৈরি হচ্ছে। তারই একটিতে আগুন লেগেছে বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়।

সেরাম কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিশিল্ড যেখানে তৈরি হয় সেই জায়গা ক্ষতিগ্রস্ত হয়নি, সুরক্ষিতই রয়েছে। তারা তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি।

এদিকে সেরাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সুরেশ যাদব জানিয়েছেন, করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড যেখানে উৎপাদন ও মজুদ রাখা হয়েছে সেই স্থান থেকে অনেক দূরে অগ্নিকাণ্ড শুরু হয়। ফলে অগ্নিকাণ্ডের কারণে টিকা উৎপাদন ব্যাহত হবার আশঙ্কা নেই।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

র্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা