আন্তর্জাতিক

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

আর্ন্তজাতিক ডেস্ক : ভারত ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর ৫১তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। এতে দুই বাহিনীর প্রধান নিজ নিজ পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় আসামের রাজধানী গুয়াহাটিতে দুই বাহিনীর মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলন শুরু হয় বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম। এর আগে সকালে সীমান্ত সম্মেলনে যোগ দিতে মহাপরিচালকের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল ভারতে পোঁছায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শরিফুল ইসলাম জানান, সকাল ১০টায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সিলেটের তামাবিল-ডাউকি আইসিপি দিয়ে ভারতে প্রবেশ করে। ‘সেখানে বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি হারদীপ সিং বিজিবি মহাপরিচালককে ফুলেল সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান।’

এরপর বিজিবি মহাপরিচালকসহ বাংলাদেশ প্রতিনিধি দল বিএসএফের হেলিকপ্টারে করে গুয়াহাটিতে পৌঁছায়। সেখানে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা বিজিবি মহাপরিচালককে অভ্যর্থনা জানান। সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নিয়েছে। আগামী ২৫ ডিসেম্বর যৌথ আলোচনার দলিল (জেআরডি) স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রতিনিধি দল দেশে ফিরবেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা