আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় ১০ জাহাজ তেল পাঠাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্ববৃহৎ একটি জাহাজ বহর তেল নিয়ে ভেনিজুয়েলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ভেনিজুয়েলা তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে যখন জ্বালানি তেলের সঙ্কটে ভুগছে তখন ইরান এই তেল পাঠানোর দ্বিতীয় দফা উদ্যোগ নিল।

ব্লুমবার্গ টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, এ বহরে ইরানের ১০টি তেলবাহী জাহাজ রয়েছে। এসব জাহাজ ভেনিজুয়েলায় তেল পৌঁছে দেয়ার পর ভেনিজুয়েলা থেকে অপরিশোধিত তেল রপ্তানি কাজে সহযোগিতা করবে।

ইরান এবং ভেনিজুয়েলা দু দেশের ওপরে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা অমান্য করেই ইরান ভেনিজুয়েলায় তেল পাঠাচ্ছে। এর আগে গত মে মাসে ইসলামি প্রজাতন্ত্র ইরান পাঁচটি ট্যাংকারে করে ১৫ লাখ ৩০ হাজার ব্যারেল তেল পাঠিয়েছিল ভেনিজুয়েলায়।

ইরানের জাহাজগুলো যখন ক্যারিবীয় সাগর পাড়ি দিয়েছিল তখন মার্কিন নৌবাহিনীর সেগুলোকে টহল দিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল বিস্মিত হয়েছিল। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানি জাহাজগুলোকে তার বন্দরে স্বাগত জানিয়েছিলেন। সূত্র : পার্সটুডে

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা