আন্তর্জাতিক

অতীতে কৃষকদের পাশে ছিলাম এবং থাকবো : মমতা

আন্তজাতিক ডেস্ক : ভারতে কৃষক আন্দোলনে অনেকটা চাপের মধ্যে রয়েছে মোদি সরকার। এরমধ্যে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অতীতে কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকব।

সোমবার ( ৭ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিম মেদিনীপুরের সব বিধায়করা এখানে এসেছেন, আমরা অতীতকে ভুলি না। কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকব নবান্নের ধান ছুঁয়ে শপথ করলাম।

তিনি আরও বলেন, আগামীকাল কৃষকদের আন্দোলনকে সমর্থন করছি, কাল ব্লকে ব্লকে আন্দোলন হবে, দল ভাঙছ, ঘর ভাঙছ, কৃষি আইন প্রত্যাহার কর, নয়তো সরে যাও। নাম উল্লেখ না করে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, বহিরাগতদের আমরা বাংলা দখল করতে দেব না, বহিরাগতরা এসেছে, টাকা বিলাচ্ছে, কোনওভাবে কিনতে পারবে না তৃণমূলকে।

গত ৬ বছরের মধ্যে এই প্রথম ভারতে কোনও আন্দোলন সরকারকে রীতিমতো চাপে ফেলেছে। এর আগে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন হয়েছে। মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশে কৃষক বিক্ষোভ হয়েছে, পেট্রোল-ডিজেলের দাম কমানোর দাবিতে আন্দোলন হয়েছে, কিন্তু সরকার অনড় থেকেছে। এই প্রথম কোনও আন্দোলনের চাপে সরকার কিছুটা নমনীয় হয়েছে বলে মনে করছেন কৃষক নেতারা।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা