আন্তর্জাতিক

রোমানিয়ায় করোনা হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : রোমানিয়ায় একটি করোনা ডেডিকেটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। গুরুতর আহত হয়েছেন এক চিকিৎসকসহ আরও ৭ জন। খবর আল-জাজিরার।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রোমানিয়ার পিয়াত্রা নিমট শহরের পাবলিক হাসপাতালের করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা ওয়ার্ড থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে মোট ১৬ জন করোনা রোগী ছিলেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু স্থানীয় গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে পিয়াত্রা নিমট আঞ্চলিক জরুরি হাসপাতালে অব্যবস্থাপনা চলছে। গত বছর বিষয়টি তদারকির জন্য সরকার কর্তৃক আটজন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়। রোগীদের যথাযথ চিকিৎসা দিতে না পারার দায়ে গত তিন সপ্তাহ আগে হাসপাতালটির পরিচালক পদত্যাগ করেন।

হাসপাতালটির বর্তমান পরিচালক লুসিয়ান মিকু বলেন, দায়িত্বরত একজন চিকিৎসক আগুনে পোড়া রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। এছাড়া বিপর্যয় মোকাবিলা বাহিনীও কাজ করছে। হাসপাতালের অন্য অংশ থেকে বাকি রোগীদের বের করে আনার চেষ্টা চলছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা